স্টাফ রিপোর্টার: আগামী দু’দিন টানা বৃষ্টি চলবে কলকাতায়৷ আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নয়, একার হাতেই ‘খেল’ দেখাতে শুরু করেছে মৌসুমি বায়ু৷ যার জেরে সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে৷
এদিকে সোমবার সপ্তাহের প্রথম দিনে ভারী বৃষ্টিতে ভোগান্তির মুখে শহরবাসী৷ স্কুলপড়ুয়া থেকে অফিসযাত্রীরা নাকাল হন বৃষ্টির জেরে৷ টানা বৃষ্টিতে জল জমে গিয়েছে হাওড়ার কারশেডে৷ আপ ও ডাউন লাইনের বেশ কিছু ট্রেন দেরিতে চলছে৷ বৃষ্টির জেরে কলকাতার একাধিক রাস্তায় যানজট দেখা যায়৷ রাস্তায় জল জমে যেন মানুষকে অসুবিধের মুখে না পড়তে হয় সে কারণে তৈরি ছিল পুরসভার নিকাশি বিভাগ৷ বেহালা, খিদিরপুর, মানিকতলায় জল জমলেও তাড়াতাড়ি নেমে গিয়েছে৷ সোমবার সকাল থেকে কলকাতায় সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে জিঞ্জিরাবাজার এলাকায়৷ সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত এই এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ৯৩ মিলিমিটার৷ শহরের মানিকতলা, বেলগাছিয়া, বালিগঞ্জেও যথেষ্ট বৃষ্টি হয়েছে৷ দক্ষিণবঙ্গের তুলনায় হিমালয়ের পাদদেশে থাকা উত্তরবঙ্গের জেলায় এই বৃষ্টির প্রভাব অনেকটাই বেশি৷ আগামী দু’তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ মেঘলা আকাশ থাকায় ভূপৃষ্ঠের গরম হাওয়া উপরে উঠতে পারছে না, ফলে এখনই অস্বস্তি কমবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের