Lawrence of Punjab

ছাত্র রাজনীতি থেকে গ্যাংস্টার, কোন মতাদর্শে বিশ্বাসী বিষ্ণোই? ফাঁস হবে ‘লরেন্স অফ পাঞ্জাব’ সিরিজে

লরেন্স বিষ্ণোই এবার হাতের মুঠোয়। আগামী ২৭ এপ্রিল জি ফাইভে মুক্তি পাবে ডকু সিরিজ 'লরেন্স অফ পাঞ্জাব'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৬:৫৬

options
link
ছাত্র রাজনীতি থেকে গ্যাংস্টার, কোন মতাদর্শে বিশ্বাসী বিষ্ণোই? ফাঁস হবে ‘লরেন্স অফ পাঞ্জাব’ সিরিজে
হাতের মুঠোয় গ্যাংস্চার লরেন্স

করোনাকাল থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মের বাড়বাড়ন্ত। সিনেমার পাশাপাশি উত্তরোত্তর চাহাদি বেড়েছে ওয়েব সিরিজের। কাজের ব্যাস্ততার মাঝেই মুঠোফোনে চোখ রাখে দর্শক। আর দর্শকের চাহিদা মেটাতে একেবারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েন পরিচালকরা। কখনও সত্য ঘটনা অবলম্বনে তো কখনও আবার ভিন্নস্বাদের গল্প পরিবেশন করেন। এবার ওটিটির দর্শকের জন্য আসছে অন্ধকার জগতের এক সত্যি ঘটনা। অপরাধ জগতের সঙ্গে যুক্ত লরেন্স বিষ্ণোই এবার হাতের মুঠোয়। আগামী ২৭ এপ্রিল জি ফাইভে মুক্তি পাবে ডকু সিরিজ ‘লরেন্স অফ পাঞ্জাব’।

Advertisement

লরেন্স বিষ্ণোইয়ের মতো গ্যাংস্টারের জীবন ও উত্থানের অন্তরালের গল্পই তুলে ধরা হবে এই ডকু সিরিজে। ছাত্র রাজনীতি থেকে সঙ্গীত, জীবনের মতাদর্শ এবং সংবাদমাধ্যমের কী প্রভাব এই বিষয়গুলোর সংমিশ্রণেই গল্প সাজিয়েছেন পরিচালক রাঘব ধর। অপরাধ ও ক্ষমতার দ্বারা লরেন্স বিষ্ণোই কীভাবে নিজের আধিপত্য বিস্তার করেন সেই কাহিনিই এবার ওটিটির পর্দায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ডকু সিরিজে প্রতিফলিত হবে উত্তর ভারতের অন্যতম আলোচিত ও বিতর্কিত একটি অপরাধমূলক কাহিনি। প্রথম দর্শনে জটিল মনে না হলেও গল্প যত এগবে জটিলতাও আরও বাড়বে। উত্তর ভারতের অন্যতম আলোচিত ও বিতর্কিত একটি অপরাধমূলক কাহিনি ‘লরেন্স অফ পাঞ্জাব’।

একজন ছাত্রনেতার পথচলা ধীরে ধীরে অপরাধ, প্রভাব এবং জনজীবনে পরিচিতির সঙ্গে জড়িয়ে পড়ে। গল্পটি শুধুমাত্র একজন ব্যক্তিকে ঘিরে সীমাবদ্ধ নয়। ডকু সিরিজ ‘লরেন্স অফ পাঞ্জাব’ সেই বৃহত্তর ব্যবস্থা ও সংস্কৃতিকেও অন্বেষণ করবে যেখান থেকে এই ধরনের অপরাধীদের জন্ম। অপরাধ জগতে প্রবেশের বহু আগের কাহিনি থেকেই ‘লরেন্স অফ পাঞ্জাব’এর যাত্রা শুরু। লরেন্স বিষ্ণোইয়ের প্রারম্ভিক জীবন তুলে ধরা হবে যার অন্তর্গত ছাত্র রাজনীতি, যুব সংস্কৃতি এবং সঙ্গীত।

Advertisement

এই নতুন ডকু সিরিজে প্রতিফলিত হবে উত্তর ভারতের অন্যতম আলোচিত ও বিতর্কিত একটি অপরাধমূলক কাহিনি। প্রথম দর্শনে জটিল মনে না হলেও গল্প যত এগবে জটিলতাও আরও বাড়বে। উত্তর ভারতের অন্যতম আলোচিত ও বিতর্কিত একটি অপরাধমূলক কাহিনি ‘লরেন্স অফ পাঞ্জাব’।

পরিচালক রাঘব ধরের মতে, ‘লরেন্স অফ পাঞ্জাবকে আমরা কখনোই শুধুমাত্র একটি অপরাধমূলক গল্প হিসেবে ভাবিনি। আমাদের লক্ষ্য ছিল এমন পরিচয় তৈরির নেপথ্য লুকিয়ে কোন রহস্য। একইসঙ্গে সমাজে এই অপরাধীদের কী প্রভাব সেটাও তুলে ধরা জরুরি। এই সিরিজের মাধ্যমে আমরা এমন একটি গল্প বলার চেষ্টা করেছি যা তথ্যবহুল এবং মানবিক।’

প্রযোজক বলেন ‘লরেন্স অফ পাঞ্জাব বাস্তব ঘটনাবলি এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে গড়ে ওঠা এক সাম্প্রতিক অধ্যায়কে ফুটিয়ে তুলবে। যেখানে ক্ষমতা ও প্রভাবের গতিপ্রকৃতি বিশ্লেষণ করা হয়েছে। ভারসাম্য, সংযম এবং সংবেদনশীলতা বজায় রেখেই এই ডকু সিরিজটি তৈরি করা হয়েছে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন