সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশেরা উৎসবেও এবার সার্জিক্যাল স্ট্রাইকের ছোঁয়া৷ পাক প্রেসিডেন্ট নওয়াজ শরিফকে রাবণ বানিয়ে রীতিমতো রাবণদহন অনুষ্ঠানের আয়োজন করে ফেলেছেন অমৃতসরের বাসিন্দারা৷ রাবণের মাথায় নওয়াজ শরিফের মুখ এবং রাবণের গোটা অঙ্গ পাক পতাকায় মোড়া৷ এমন দশেরা প্রস্তুতি দেখে কার্যত অবাক হতে হয়৷ কিন্তু ঠিক এই ধাঁচেই উরি জঙ্গি হামলার প্রতিবাদ করেছেন অমৃতসরের বাসিন্দারা৷ তাঁদের দাবি, পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুরঘর এবং পাকি প্রশাসন যদি কঠোর হাতে সন্ত্রাস দমন না করে তবে তাদের দশাও দশাননের মতোই হবে৷
যদিও প্রতিবেশী দেশের পতাকা এবং প্রেসিডেন্টকে অপমান করার জন্য বেশ কিছু ব্যক্তি এই কাজের প্রতিবাদ করেছেন৷
প্রসঙ্গত, উরি জঙ্গি হামলায় ১৯ জন ভারতীয় সেনার মৃত্যু এবং এরপরই ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনায় ভারত-পাক সামরিক সম্পর্ক বেশ কঠিন অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে৷ এর মধ্যে অমৃতসরের এই ঘটনা দু’দেশের সম্পর্ককে আরও তিক্ত করে তুলবে কিনা তা নিয়েই জল্পনা তুঙ্গে!
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের