সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির নির্ভয়া-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য জোগালেন বিরুদ্ধপক্ষের আইনজীবী এম এল শর্মা৷ তাঁর দাবি, নির্ভয়ার পুরুষসঙ্গী ও এক রাজনৈতিক নেতার পরিকল্পনা মতোই পুরো কাণ্ড ঘটানো হয়েছিল৷
নির্ভয়া ধর্ষণে অভিযুক্ত মুকেশ ও পবনের হয়ে লড়ছেন এই আইনজীবী৷ সম্প্রতি তিনি দাবি করেছেন, কেউ যদি প্রমাণ করতে পারেন যে নির্ভয়াকে লোহার রড দিয়ে আঘাত করা হয়েছিল তাহলে তাঁকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে৷ সেই সঙ্গে তাঁর দাবী, পুরো কাণ্ডই ঘটেছে নির্ভয়ার পুরুষসঙ্গী ও রাজনৈতিক নেতার পরিকল্পনায়৷ তিহার জেলে নির্ভয়া ধর্ষণে অভিযুক্ত এক বন্দির মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি এই ষড়যন্ত্রের কথা বলেন৷ তাঁর দাবি, ওই অভিযুক্তের ভাইকে দশ হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করার পরিকল্পনা করা হয়েছিল৷ কিন্তু তা দেওয়া হয়নি৷ অর্থাৎ রাম সিংয়ের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়৷ ফলে মিডিয়ার সামনে খোলাখুলি সব কথা বলতে চেয়েছিল সে৷ তার ফলেই জেলে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয় বলে দাবি আইনজীবীর৷ যদিও সেই মৃত্যু আত্মহত্যা হিসেবেই দেখানো হয়েছিল৷ এমনকী মুকেশকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, জেলের মধ্যে তাকে নিয়মিত অত্যাচার করা হয়ে বলেও দাবি আইনজীবীর৷ যদিও তাঁর মতে, এখন মুকেশ জানে যে তার মৃত্যুদণ্ড হবেই. তাই সব চক্রান্ত ফাঁস করতে তৈরি সে৷ রাজনৈতিক ফায়দা লুঠতেই পুরো কাণ্ড ঘটানো হয়েছিল বলে দাবি তাঁর৷
যদিও বিচারপতি দীপক মিশ্র তাঁর এই মন্তব্যের সমালোচনা করেছে৷ তিনি জানান, আইনজীবী যা বলছেন তা প্রমাণসাপেক্ষ হওয়া বাঞ্ছনীয়৷ নিম্ন আদালতে যে প্রমাণ দাখিল করা হয়েছে তার ভিত্তিতেই যেন তিনি কথা বলেন৷ সময় দেওয়া হয়েছে মানেই যা কিছু বলার কোনও অধিকার নেই বলে আইনজীবীকে সতর্কও করেন বিচারপতি৷
সর্বশেষ খবর
-
‘দুর্নীতিমুক্ত’ পুজোয় কোপ বাজেটে, উত্তর থেকে দক্ষিণ, ‘ছোট’ হচ্ছে কলকাতার কোন বড় পুজো?
-
এসআইআরে সেরা বিএলও, এবার ৭ দিনেই জনগণনার কাজ শেষ করলেন কালনার শিক্ষক
-
প্রযোজক-পরিচালকদের সঙ্গে উদ্দাম যৌনতা! নায়িকা বউমাকে শায়েস্তা করতে গোয়েন্দা লাগাল শ্বশুরবাড়ি
-
আরশোলাই বন্ধু! চলে যেতেই নিঃসঙ্গ জাপানের প্রধানমন্ত্রী, বললেন, ‘একাকিত্বে ভুগছি’
-
উচ্চস্বরে বাজছিল ডিজে! মন্দিরে পুজো দিতে গিয়ে মৃত্যু বৃদ্ধার