সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিয়েছিলেন ফিকি লেডিজ অর্গানাইজেশনের সদস্যদের সামনে বক্তব্য রাখতে৷ সেখানেই ভারতীয় সেনায় নারীবাহিনীর নতুন পদক্ষেপের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ তিনি বলেন, ভারতীয় সেনায় নারীদের গুরুত্ব যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে পূর্ণ নারীবাহিনী এক উজ্জ্বল সম্ভাবনা৷ এই প্রসঙ্গে তিনি সাম্প্রতিককালে বায়ুসেনায় তিন মহিলা অফিসারের যাত্রা শুরুর কথাও বলেন৷ তাকেই মানসিক বাধা পেরোনোর প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেন৷
প্রায় ১৩ লক্ষের ভারতীয় সেনায় মহিলাদের সংখ্যা মাত্র ৬০ হাজার৷ মহিলা কম্যান্ডিং অফিসারের কথা শোনা যাবে না, এই চিন্তাধারা এবারে পাল্টানোর সময় এসে গিয়েছে বলে মনে করেন পারিক্কর৷ তবে, সংস্কার একদিনে হবার নয় একথাও স্বীকার করে নেন তিনি৷ তাই ভারতীয় সেনায় পরিবর্তন আসতে কিছুটা সময় লাগবে বলে মনে করেন প্রতিরক্ষামন্ত্রী৷
যদি যুদ্ধক্ষেত্রে মহিলাদের প্রত্যক্ষভাবে যুক্ত করা হয়, তাহলে আমেরিকা, ইজরায়েলের মতো কয়েকটি দেশ যাদের আলাদা নারীবাহিনী রয়েছে, তাদের পাশে স্থান পাবে ভারতও৷
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব