সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তার অভিযোগ উঠল গায়ক মিকা সিংয়ের বিরুদ্ধে৷ মঙ্গলবার তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনলেন ৩২ বছর বয়সি এক মডেল৷
এর আগেও বড়সড় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এই পপ গায়ক৷ প্রকাশ্যে রাখি সাওয়ান্তকে চুম্বন করে নানা জল্পনার মাত্রা চড়িয়ে দিয়েছিলেন৷ তারপর অবশ্য খানিক ভাটা পড়েছিল এসবে৷ নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত ছিলেন, এবং সাফল্যও আসছিল বেশ তরতরিয়ে৷ তবে এই ঘটনা প্রমাণ করল, মিকা তেমন বদলাননি৷ মিকার কর্মকাণ্ডে বিশেষ আলো পড়েনি এই যা৷ মডেলের অভিযোগে তা আবার নতুন করে সামনে চলে এল৷
কী অভিযোগ ওই মডেলের? জানা গিয়েছে, ওই মডেল প্রায়শই যেতেন মিকার বাড়িতে৷ উদ্দেশ্য, সিনেমায় কাজ পাওয়া৷ মিকা তাঁকে সেরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও দাবি ওই মডেলের৷ সেই অছিলাতেই মডেলকে যৌননিগ্রহ করেন মিকা বলেই অভিযোগ তোলা হয়েছে৷ গায়কের বিরুদ্ধে ভার্সোভা থানায় এফআইআর দায়েরও করা হয়েছে৷
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মিকা৷ তাঁর দাবি, ওই মহিলা তাঁর পরিচিতা ছিলেন ঠিকই, কিন্তু তাঁর থেকে প্রায় ৫ কোটি টাকা চাইছিলেন৷ টাকা না দিলে তাঁর কেরিয়ার শেষ করে দেওযা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল৷ ওই মহিলার বিরুদ্ধে তাই পাল্টা অভিয়োগ দাযের করেছেন তিনি৷ মিকার বাড়িতে ঠিক কী ঘটেছিল তা জানার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ৷ এখনও এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’