সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়া গোবিন্দাদের এবারে ‘দহি হান্ডি’ ভাঙতে গেলে প্রাপ্তবয়স্ক হতেই হবে৷ এই কথা জানিয়ে দিল বম্বে হাই কোর্ট৷ একই সঙ্গে নির্দেশ জারি করা হয়েছে, ২০ ফুটের বেশি উঁচুতে এবার থেকে দইয়ের হাঁড়ি বাঁধা যাবে না এবং আয়োজকদের সমস্ত দিকের সুরক্ষার দিকে কড়া নজর রাখতে হবে৷
শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে ‘দহি হান্ডি’ উৎসবে মাতে গোটা মুম্বই৷ কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই এই উৎসব পরিণত হয় প্রতিযোগিতায়৷ ৪০ ফুট পর্যন্ত উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় হাঁড়ির উচ্চতা৷ আর সেখানে সুরক্ষা নিশ্চিত না করেই তুলে দেওয়া হয় কিশোরদের৷
এর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সমাজকর্মী স্বাতী পাটিল৷ সেই মামলার পরিপ্রেক্ষিতেই বম্বে হাই কোর্ট রায় দেয়, ‘দহি হান্ডি’ ভাঙতে গেলে ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে৷ এই মর্মে মহারাষ্ট্র সরকারকে নির্দেশিকা জারি করতে বলা হয়েছে৷ যাতে ২৫ আগস্ট এই নির্দেশ কার্যকর করা যায়৷
সর্বশেষ খবর
-
হাজার হাজার টাকা হাতিয়েছে প্রতারক, বিচার পাচ্ছেন না খোদ বিচারক! কাঠগড়ায় পুলিশ
-
ফেলো কড়ি, মিলবে পুজোর ‘পার্টনার’, ঘণ্টা হিসাবে বুকিং! পোস্টারে ছয়লাপ নেটপাড়া, ব্যাপারটা কী?
-
যশরতের ‘হ্যাপি ফ্যামিলি’, সৎ ছেলেকে পাশে নিয়েই ঈশানের জন্মদিন পালন নুসরতের
-
সড়কপথে মাত্র ৬ ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী, তৈরি হচ্ছে ৬ লেনের এক্সপ্রেসওয়ে
-
৬০ পেরলেই সাবধান! ফ্লুয়ের মরশুমে এই ৪ টিকা না নিলে বাড়তে পারে বিপদ