Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Police

হাজার হাজার টাকা হাতিয়েছে প্রতারক, বিচার পাচ্ছেন না খোদ বিচারক! কাঠগড়ায় পুলিশ

গত অক্টোবর মাসে প্রতারণার শিকার হন বিচারক। তাঁর এটিএম কার্ড হাতিয়ে হাজার হাজার টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ২০:৫৭

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ২০:৫৭

options
link
হাজার হাজার টাকা হাতিয়েছে প্রতারক, বিচার পাচ্ছেন না খোদ বিচারক! কাঠগড়ায় পুলিশ zoom
Advertisement

বিচার পাচ্ছেন না খোদ বিচারক! এটিএম কার্ড জালিয়াতির শিকার হয়ে প্রায় এক বছরেও বেশি সময় ধরে বিচার পাচ্ছেন না তিনি। পুলিশের ভূমিকায় এক রাশ হতাশা প্রকাশ করেছেন। পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন ওই বিচারক। তাঁর মন্তব্য, “একজন বিচারবিভাগীয় অফিসার হয়ে যদি আমিই বিচার না পাই তাহলে সাধারণ মানুষের না জানি কি অবস্থা!”

শান্তনু রায় দুর্ঘটনায় আর্থিক সাহায্য পাওয়া সংক্রান্ত আদালতের বিচারক। তাঁর রায়ে ক্ষতিপূরণ পেয়েছেন হাজার হাজার বিচারপ্রার্থী। কেটেছে আইনি ঝঞ্ঝাট। সেই বিচারকই ঘুরছেন পুলিশের দরজায়। জানা গিয়েছে, গত বছর অক্টোবর মাসে জগদ্ধাত্রী পুজোর দিনে গড়িয়া শ্মশানের বিপরীতে একটি এটিএম থেকে টাকা তুলতে যান তিনি। যান্ত্রিক ত্রুটির কারণে টাকা তুলতে পারছিলেন না। সেই সময় এক ব্যক্তি এসে তাঁকে সাহায্য করে। বিচারক বেরিয়ে আসেন এটিএম থেকে। পরে ধাপে ধাপে প্রায় ৮০ হাজার গায়েব হয়ে যায়। ওই সাহায্যকারী ব্যক্তিই যে ছদ্মবেশী ‘রঘু ডাকাত’ তা ঘুণাক্ষরেও টের পাননি বিচারক।

Advertisement

জানতে পেরে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। যেখান থেকে টাকা তোলা হয় সেটা নরেন্দ্রপুর থানা এলাকায়। ঘটনার তদন্ত করে নরেন্দ্রপুর থানার পুলিশও। কিন্তু বিচারকের আক্ষেপ, এ পর্যন্ত প্রায় এক বছর হতে চলল ঘটনার কুলকিনারা করতে পারল না পুলিশ! ঘটনাস্থলে গিয়ে এটিএমে থাকা সিসিটিভি ফুটেছে সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও অন্যান্য নথিও সংগ্রহ করা হয়েছে বলে দাবি তাঁর। শুধু তাই নয়, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও একাধিক বার জানিয়েছেন তিনি। অপরাধীকে শনাক্তও করা গিয়েছে। কিন্তু কোনও বিচার মেলেনি বলে অভিযোগ তুলেছেন তিনি। বিচার না পাওয়ায় পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন ওই বিচারক।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.