লক্ষ লক্ষ টাকার সোনার গয়না ট্রেনে রেখেই নেমে গেলেন যাত্রী। কাটোয়া–ব্যান্ডেল লোকাল অগ্রদ্বীপ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই আচমকা ব্যাগের কথা খেয়াল পড়ে পারভিনা খাতুনের। ব্যাগটির ভিতরে মোট ৬ লক্ষ ১০ হাজার টাকার গয়না, নথিপত্র ও ব্যক্তিগত সামগ্রী ছিল। ভেঙে না পড়ে তিনি সঙ্গে সঙ্গে রেল মাদাদ পোর্টালের মাধ্যমে জরুরি অভিযোগ দায়ের করেন। আর তাতেই হল মুশকিল আসান। নবদ্বীপ ধাম আরপিএফ ওই কামরায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্য়াগটি অক্ষত অবস্থায় উদ্ধার করে। এরপর সোনার গয়না ভর্তি সেই ব্যাগ তুলে দেওয়া হয় মহিলার হাতে।
মহিলার অভিযোগ পাওয়ার পরেই পদক্ষেপ করে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। দ্রুত অভিযোগটি নবদ্বীপ ধাম আরপিএফ পোস্টের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পি. কে. দাসের কাছে পৌঁছে যায়। শুরু হয় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এক গুরুত্বপূর্ণ উদ্ধার অভিযান। ট্রেন নম্বর ৩৭৭৪৮ ডাউন দুপুর ২টো ৩৭ মিনিটে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই দ্রুত ট্রেনে উঠে যান তদন্তকারীরা। দক্ষতার সঙ্গে কামরাটি তল্লাশি চালান তাঁরা। এরপর কামরা থেকে পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করা হয়। তার মধ্যেই ছিল সোনার গয়না।
আরও পড়ুন:
বিকেল ৩টে ৫০ মিনিটে আরপিএফ পোস্টে ওই মহিলার হাতে তুলে দেওয়া হয় ব্যাগটি। যথাযথ যাচাইয়ের পর তাঁর উপস্থিতিতেই ব্যাগটি খোলা হয়। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয়। আধিকারিকরা ব্যাগের ভিতর থেকে দুই জোড়া সোনার কানের দুল, দুটি সোনার আংটি, তিনটি নাকের নথ, একটি সোনার চেন, এক জোড়া সোনার চুড়ি, ব্যাঙ্কের পাসবই, গ্যাস সংযোগের নথিপত্র এবং নগদ অর্থ উদ্ধার করেন। সেখানে মোট ৬ লাখ ১০ হাজার টাকার গয়না ছিল।
আরপিএফের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, “অপারেশন আমানত’-এর মতো উদ্যোগের মাধ্যমে পূর্ব রেল যাত্রীদের সম্পত্তি সুরক্ষা এবং প্রতিদিন দ্রুত ও নির্ভরযোগ্য পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দৃঢ়ভাবে পালন করে চলেছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্দিদশার ৩ বছর পর সুস্থ হচ্ছেন ইমরান! ২১ অধিনায়কের চিঠির পর জানালেন প্রাক্তন সতীর্থ
-
একফালি বারান্দায় বাগান করতে চান? বীজ কেনার আগে মনে রাখুন এই ৬ পরামর্শ
-
চাহিদা তুঙ্গে গোবরের রাখির, ভাইয়ের মঙ্গল কামনায় থাক বৈদিক ছোঁয়া
-
বিধ্বস্ত নেপালে নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী! উত্তরপ্রদেশ ও বিহার সীমান্তে সতর্কতা
-
বীরভূমে ট্রেন্ডিং ‘কাজল মডেল’, অনাস্থার আগেই রাজনগরে পঞ্চায়েত সভাপতির পদত্যাগ অনুব্রত ঘনিষ্ঠর!