স্টাফ রিপোর্টার: নারদ-কাণ্ডের তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও বিধায়ক ইকবাল আহমেদকে তলব করল লালবাজার৷ সোমবার গোয়েন্দাপ্রধান বিশাল গর্গ জানান, মঙ্গলবার বিকেল পাঁচটায় ইকবাল আহমেদকে লালবাজারে আসতে বলা হয়েছে৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷ এর আগে পরপর দু’দিন পুলিশকর্তা এসএমএইচ মির্জাকে লালবাজারে ডেকে পাঠিয়ে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়৷ মির্জার পর এবার ইকবাল আহমেদের বক্তব্য রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে৷ নারদ-কাণ্ডে এই প্রথম কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে ডেকে পাঠাল কলকাতা পুলিশ৷
জানা গিয়েছে, তাঁকে নোটিস দেওয়া হয়৷ এর পরই তিনি পুলিশ আধিকারিকদের জানান তিনি মঙ্গলবার আসছেন৷ ইকবাল কলকাতা পুরসভার ৬৪ নম্বরের কাউন্সিলর৷ তিনি খানাকুল বিধানসভার বিধায়কও৷ নারদ-কাণ্ডের ফুটেজে দেখা গিয়েছিল ইকবালের ছবি৷ তাঁর সঙ্গে নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের কী কী কথা হয়েছিল, কোথায় দেখা হয়েছিল-সহ বিভিন্ন বক্তব্য রেকর্ড করবেন ‘সিট’-এর আধিকারিকরা৷
এদিকে, দু’বার মেল পাঠিয়ে ডাকার পরেও ম্যাথু স্যামুয়েল লালবাজারে আসেননি৷ লালবাজারের একটি সূত্র জানিয়েছে, এবার ম্যাথুকে আইনি নোটিস পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে৷ খুব অল্প সময়ের মধ্যেই এই সমন পাঠানো হবে ম্যাথুকে৷ এতেও তিনি সাড়া না দিলে আদালতেও যাওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
আত্মনির্ভরতায় জোর, জলে ভাসল গার্ডেনরিচে তৈরি ‘শ্রুতি’, কতটা শক্তিশালী নৌবাহিনীর এই জাহাজ?
-
গুটিকয়েক কর্মীর বেতন দিতেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে জমা পড়ল কালীঘাট তৃণমূলের খরচের বহর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?
-
৯৬ ঘণ্টা পার, এখনও বাংলাদেশে আটকে জলপাইগুড়ির চাষি, দীপঙ্করের পরিবারে বাড়ছে উদ্বেগ
-
রক্তের জোগান, খরচ ও ব্যবহারের স্বচ্ছতা, একটি সামাজিক দায়