সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন এবং তা কোনও খবর তৈরি করবে না এমন কি হতে পারে? এবারও তাই করলেন রাখি সাওয়ান্ত৷ কিন্তু এবার নিজের বিতর্কে নাম জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও৷ তাঁর কাণ্ডকারখানা দেখে চোখ কপালে উঠল সকলের৷
সম্প্রতি রাখি মার্কিন মুলুকের শিকাগোয় প্রাক-স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷ সেখানেই এক অদ্ভুত পোশাকে আবির্ভাব হয় তাঁর৷ কালো রঙের একটি চামড়ার পোশাক পরে সেই অনুষ্ঠানে এসেছিলেন রাখি৷ আর সেই পোশাকেই বিভিন্ন স্থানে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি৷ জামাটির বুকের কাছে এবং পশ্চাতে প্রধানমন্ত্রীর ছবি খুব একটা যে দৃষ্টি নন্দন নয় তা স্বীকার করে নিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত বহু ব্যক্তি৷ শুধু তাই নয়, রাখির এই পোশাক যে প্রধানমন্ত্রীর সম্মানহানি ঘটিয়েছে তা নিয়েও সরব হয়েছেন অনেকেই৷
সর্বশেষ খবর
-
কোচবিহারের ৬০৬টি তপশিলি অধ্যুষিত গ্রাম পাবে ১০০ কোটি, আদর্শ গ্রাম প্রকল্পে বিরাট বরাদ্দ কেন্দ্রের
-
ফলো-অন বাঁচানোর যুদ্ধে শ্রীলঙ্কার ‘বন্ধু’ বৃষ্টি, দ্বিতীয় টেস্টে ভারতের অ্যাডভান্টেজেও চিন্তা কোথায়?
-
বাড়িতে ঢুকে আলো নিভিয়ে বিজেপি নেতা ও পরিবারকে মারধর! দলের একাংশই জড়িয়ে? তদন্তে পুলিশ
-
‘ড্রাগনে’র নজরে অরুণাচল! সীমান্ত বিবাদের মাঝেই ৪০০ প্রতিনিধি নিয়ে ভারতে আসছেন জিনপিং
-
৯ বছর সামলেছেন টাটার সাম্রাজ্য, এবার মোদি মন্ত্রিসভায় সেই ক্ষুরধার মস্তিষ্ক?