সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও অলিম্পিকে ফের বড় ধাক্কা ভারতের৷ ডোপ টেস্ট পাশ করতে পারলেন না ভারতীয় কুস্তিগির নরসিং যাদব৷ বাতিল করা হল তাঁর অলিম্পিক অ্যাক্রিডিটেশন৷ নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া গিয়েছে ভারতীয় অ্যাথলিটের শরীরে৷ শনিবার এই কথা জানান ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির ডিরেক্টর নবীন আগরওয়াল৷
জুলাই মাসের ৫ তারিখ থেকেই সোনপতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে টেস্ট চলছিল নরসিং-এর৷ প্রথমে ‘এ’ স্যাম্পেলের টেস্ট হয়৷ পরে হয় ‘বি’ স্যাম্পেলের পরীক্ষা৷ তাতেই নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া যায় বলে খবর৷
এদিকে নিজের উপরে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন নরসিং৷ ভারতীয় অ্যাথলিটের পাল্টা অভিযোগ, ষড়যন্ত্র চলছে তাঁর বিরুদ্ধে৷ সত্যিটা সবার সামনে আসবে বলেই বিশ্বাস তাঁর৷ এক বেসরকারি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথা বলেছেন তিনি৷ এই যুদ্ধে ভারতীয় অলিম্পিক সংগঠন তাঁর পাশে থাকবে বলেই আশা করছেন নরসিং৷
সর্বশেষ খবর
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির