সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে দিয়ে চপ্পলের ফিতে বাঁধিয়ে বিতর্কে জড়ালেন ওড়িশার ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী যোগেন্দ্র বেহরা৷ গতকাল, কেওনঝাড়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে পতাকা উত্তোলন করার পর আচমকাই মন্ত্রীর চপ্পলের ফিতে খুলে যায়৷ সেই ফিতে বেঁধে দেওয়ার জন্য কাছেই দাঁড়িয়ে থাকা এক নিরাপত্তারক্ষীকে নির্দেশ দেন মন্ত্রী৷
স্থানীয় এক সংবাদ চ্যানেল সেই ঘটনার ভিডিও তুলে অনলাইনে প্রকাশ করে৷ নিরাপত্তারক্ষী মন্ত্রীর চপ্পলের ফিতে বেঁধে দিচ্ছে, সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ মন্ত্রীর বিরুদ্ধে নানা মহলে সমালোচনার ঝড় ওঠায় তাঁর সাফাই, “আমি একজন ভিআইপি৷” “একজন মন্ত্রীর চটির ফিতে বেঁধে দিচ্ছে একজন সরকারি কর্মচারী, এ দৃশ্য দেখে ব্রিটিশ আমলে ফিরে গিয়েছি মনে হচ্ছে”, যোগেন্দ্রর সমালোচনা করে এ কথা বলেন আইনজীবী প্রহ্লাদ সিং৷
দেখুন সেই ভিডিও-
#WATCH: Odisha Minister Yogendra Behera makes PSO tie his sandal straps in public in Kendujhar, says ‘I am a VIP’https://t.co/yB0ZUslWxt
— ANI (@ANI_news) August 16, 2016
সর্বশেষ খবর
-
ডিজিটাল ভারতের সাফল্যের মূল্য যেন সাধারণ মানুষকে চোকাতে না হয়!
-
গৃহহীন এখনও ২৩ লক্ষ, রাজ্যে সময়মতো ‘আবাস প্লাস’ সমীক্ষা শেষ করতে চালু সেলফ সার্ভে
-
মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি! কেশপুরে যাওয়ার পথে কোলাঘাটে জরুরি অবতরণ
-
ট্রাইব্যুনালে কত নিষ্পত্তি? এসআইআর মামলায় কমিশনের কাছে তথ্য তলব সুপ্রিম কোর্টের
-
বন্ধু হেমন্ত, নাকি আন্দোলনরত পড়ুয়া! সমর্থনের ধর্ম সংকটে মধ্যবর্তী রাস্তা নিলেন কেজরিওয়াল