সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহিত্য, শিক্ষা, নীতিমূলক ভাবনায় জড়িয়ে যাচ্ছে গোটা সমাজ৷ ধীরে ধীরে আসছে এই গঠনমূলক পরিবর্তন৷ সবাই ভাবছেন এবং ভাবা প্র্যাকটিস করছেন৷ ইতিহাসের গুরুত্ব আঁকড়ে বাঙালি এগোচ্ছে৷ কিন্তু এই এগিয়ে যাওয়ার মাঝেই কোথাও যেন সম্পর্কের, মানবিকতার সুতোগুলো ছিঁড়ে যাচ্ছে এক এক করে৷ কোথাও যেন সবকিছু পাওয়ার মধ্যে দিয়ে সবকিছুকেই হারিয়ে ফেলছি৷ বহু শব্দ খরচ করেও মনের মধ্যে চলতে থাকা ‘হুহু’ শব্দগুলো যেন কিছুতেই থামছে না৷ অতীতের গল্প বলতে গিয়ে কখন যেন হারিয়ে যাচ্ছে বর্তমান৷ হারিয়ে যাচ্ছে আজকের প্রজন্ম৷
এই বার্তাই রয়েছে সন্দীপ প্রতিহারের ছবি ‘পহেল’-এ৷ ইতিমধ্যে এই স্বল্প দৈর্ঘের ছবিটি বিদেশে সাফল্য অর্জন করেছে৷ পেয়েছে প্রশংসা৷ একজন ছবিওয়ালার ছবি তৈরির স্বপ্ন, স্বপ্ন ভাঙার গল্প এবং সবশেষে আবার স্বপ্ন দেখার আশা – সবমিলিয়ে ভাঙা-গড়ার এক অদ্ভুত সুন্দর গল্প ‘পহেল’৷
ছবির মুখ্যচরিত্র অভিরূপ মিত্র, একজন স্বাধীন পরিচালক৷ তিনি তাঁর স্বপ্নপূরণ আদৌ করতে পারবেন কি?
দেখুন সেই ছবিটি:
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না