সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূরপাল্লার ট্রেন দাঁড়াতে হবে মার্কোনা স্টেশনে! এই দাবিতে শনিবার সকাল ৮টা থেকে ওড়িশায় চলছে রেল অবরোধ। অবরোধকারীদের আরও দাবি, স্টেশনের আমূল সংস্কার করতে হবে অবিলম্বে৷ এদিকে, অবরোধের জেরে হাওড়ায় বিপর্যস্ত দূরপাল্লার রেল পরিষেবা। ওড়িশার উপর দিয়ে যায় এমন সবকটি ট্রেন এদিন দেরিতে চলছে৷ যাত্রীদের কথা ভেবে কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে৷
ওড়িশার বালাসোর জেলার শিমুলিয়া ও খয়রা ব্লকের বাসিন্দাদের দাবি, পুরী-হাওড়া, জগন্নাথ ও ধৌলি এক্সপ্রেসকে মার্কোনা স্টেশনে থামতে হবে৷ শিমুলিয়া-খয়রা নাগরিক মঞ্চ গড়ে এদিন সকাল থেকে রেল রোকো-র ডাক দিয়েছেন আন্দোলনকারীরা৷ গত ২ দিন ধরে আমরণ অনশনের চালাচ্ছেন আন্দোলনকারীরা৷ কিন্তু পরিস্থিতির চরম অবনতি হয় এদিন সকালে৷ আন্দোলনের জেরে হাওড়া-পুরী প্যাসেঞ্জার ট্রেন মার্কোনা স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে৷ আন্দোলনের জেরে শিমুলিয়া বাজার সংলগ্ন এলাকাতেও প্রভাব পড়েছে৷
রেল সূত্রে খবর, হাওড়া থেকে ছাড়ার পর আটকে পড়েছে আপ ধৌলি এক্সপ্রেস, আপ ফলকনামা-এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন। হাওড়ায় আসার পথে আটকে ডাউন যশবন্তপুর এক্সপ্রেস, ডাউন পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ডাউন ইস্ট কোস্ট এক্সপ্রেস-সহ দূরপাল্লার ট্রেনগুলি।
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না