সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুলশান হামলায় জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হল বাংলাদেশের নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ-উপাচার্য গিয়াসউদ্দিন এহসানকে৷ একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও দু’জনকে৷
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মাসুদুর রহমান জানান, হোলি আর্টিসন বেকারিতে যে পাঁচ জঙ্গি হামলা চালিয়েছিল, তাদেরকে একটি ফ্ল্যাট ভাড়ায় দিয়েছিলেন গিয়াসউদ্দিন৷ শনিবার তাঁকে গ্রেফতার করা হয়৷ নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও জীবন বিজ্ঞানের ডিন গিয়াসউদ্দিন ছিলেন ওই বাড়ির মালিক৷ তাঁর পাশাপাশি বাড়িটির দেখাশোনার দায়িত্বে থাকা আলম চৌধুরি ও মেহবুবুর রহমান তুহিনকেও গ্রেফতার করা হয়েছে৷ তাঁরা এহসানের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, হামলার পরই বসুন্ধরা আবাসিক এলাকার ওই ফ্ল্যাটটি থেকে পালিয়ে যায় জঙ্গিরা৷ তবে সেখান থেকে জঙ্গিদের জামাকাপড়-সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে৷ বালি ভর্তি যে কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল, তাও উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য, চলতি মাসের ১ তারিখ গুলশানের হোলি আর্টিসন বেকারিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা৷ হামলায় এক ভারতীয় ও দুই পুলিশ কর্মী-সহ ২০ জনের মৃত্যু হয়৷ পাঁচ জঙ্গিকে নিকেশ করে সেনা৷ পরে ঘটনার দায় স্বীকার করে আইএস৷ তবে তা নাকচ করে দেয় বাংলাদেশ সরকার৷
সর্বশেষ খবর
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’
-
কলকাতায় আফ্রিকার ‘রাজা’র গর্জন, মাসাইমারার জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার আলিপুরে?
-
ইস্টবেঙ্গলকে টাকা দিতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি ইমামির, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে কীভাবে?
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!