সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভেমুলা দলিত ছিলেন না৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের গঠিত নতুন কমিটির রিপোর্টে এমনটাই বলা হয়েছে৷
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে বলা হয়েছে, এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি কে রূপনাওয়াল নয়া কমিশনের পক্ষে থেকে একটি রিপোর্ট পেশ করেছেন৷ আর সেই রিপোর্টেই নাকি বলা হয়েছে, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষণার ছাত্র রোহিত নাকি দলিত সম্প্রদায়ের ছিলেন না৷ তিনি পিছিয়ে পরা শ্রেণির মানুষ৷ তাই তাঁকে অনগ্রসর শ্রেণিভুক্ত বলা গেলেও, শূদ্র কোনওভাবেই বলা চলে না৷
যদিও এই বিষয়ে রূপনাওয়ালকে প্রশ্ন করা হলে, তিনি গোটা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি৷
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে আত্মহত্যা করেছিলেন রোহিত ভেমুলা৷ এফআইআরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়র নাম উল্লেখ করা হয়েছিল৷ এই ঘটনার পরেই তৎকালীন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি বিষয়টি তদন্তের জন্য কে রূপনাওয়ালকে নিয়োগ করেন৷
যদিও এই গোটা বিষয়টির তীব্র প্রতিবাদ জানানো হয়েছে জাতীয় তফসিলি জাতি কমিশনের পক্ষ থেকে৷ কমিশনের সভাপতি পিএল পুনিয়া বলেছেন, ‘রোহিত ভেমুলা অবশ্যই দলিত সম্প্রদায়ের মানুষ ছিলেন৷ বিজেপি দলিত সম্প্রদায়ের অবস্থানকে টলিয়ে দেওয়ার জন্য এবং দলিত-বিদ্বেষী মনোভাবের জন্য নতুন কমিটি গঠন করেছে এবং আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে৷’
সর্বশেষ খবর
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা