সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি মুক্তি পেয়েছে প্রায় মাস খানেক হতে চলল৷ প্রত্যাশা মতোই আয়ের পরিমানও পাঁচশো কোটি ছাড়িয়ে গিয়েছে৷ এখনও সুলতান প্রেমীদের হ্যাংওভার কাটেনি৷ বিশেষ করে কানপুরের চন্দু আখড়ার এই বিশেষ সলমন অনুরাগীদের তো নয়ই৷
পেশায় সবাই সুলতানের মতোই ‘ধোবি-পাছাড়’ কুস্তিগির৷ খালি সময়ের মেদ একটু পেটের প্রস্থ বাড়িয়ে দিয়েছিল৷ তবে সুলতান দেখার পর থেকে ভাইজানের মতো ফের মেদহীন চেহারায় ফেরার প্রতিজ্ঞা নিয়েছেন পালোয়ানরা৷ এর জন্য শুরু হয়ে গিয়েছে কড়া অনুশীলন৷ অনুশীলনের আগে নিয়ম করে সলমনের ছবির পুজো-আরতি সেরে তবেই নামছেন রিং-এ৷
শুধু কানপুর নয়, হায়দরাবাদেও বেড়েছে কুস্তির কদর৷ শোনা যাচ্ছে, পুরনো পালোয়ানরা যেমন সল্লুভাইয়ের মতো মেদহীন শরীর পেতে ব্যস্ত, তেমনই নতুনদের মধ্যেও কুস্তি নিয়ে উৎসাহ বেড়ে গিয়েছে৷ শুধুমাত্র হায়দরাবাদ শহরেই নাকি কমপক্ষে ১০০ জন বিভিন্ন আখড়ায় কুস্তি শেখার আগ্রহ দেখিয়েছেন৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’