সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি আরব থেকে ভারতীয় শ্রমিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় সাফল্য পেলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ বৃহস্পতিবার মন্ত্রী জানিয়েছেন, তাদের দেশের কর্মহীন কয়েকশো ভারতীয় শ্রমিকদের দেশে ফিরে যেতে সৌদি আরব সমস্ত রকম সাহায্য করবে৷ শুধু তাই নয়, ভারতীয় শ্রমিকদের দেশে ফেরানোর জন্য প্রয়োজন মতো অর্থ ব্যয় করবে বলে জানিয়েছে সৌদি প্রশাসন৷
এদিন রাজ্যসভায় এক বিবৃতিতে মন্ত্রী জানিয়েছেন, ভারতীয়দের দেশে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা এবং খাবারের যোগানের ব্যবস্থাও করা হচ্ছে সৌদি প্রশাসনের পক্ষ থেকে৷ এছাড়া, কর্মহীন ভারতীয়রা সেখানে কাজের জন্য পুনরায় আবেদন করতে পারেন বলেও তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে৷
মন্ত্রী সুষমা স্বরাজ এদিন বিবৃতিতে বলেন, “খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি, সৌদি শাসক সেখানকার কর্মহীন ভারতীয়দের দেশে ফেরাতে পদক্ষেপ গ্রহণ করেছে৷ আগামী দু’দিনের মধ্যে এই জটিলতার অবসান ঘটবে বলে আশা করছি৷” তিনি আরও বলেন ভারতীয়দের ফিরিয়ে আনতে “কেন্দ্রীয় সরকারকে একটি পয়সাও খরচ করতে হবে না৷” সৌদি প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভারতীয় কর্মীরা নিজেদের প্রাপ্য বেতনের জন্যও পুনরায় আবেদন করতে পারেন দেশে ফেরার আগে৷ তাঁদের সমস্ত রকম সাহায্য করা হবে সৌদি আরবের পক্ষ থেকে৷
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে সৌদি আরবে প্রায় ১০,০০০ ভারতীয় কর্মহীন হয়ে পরেন৷ অর্থাভাবে তাঁরা নিজেদের খাবার পর্যন্ত সংগ্রহ করতে পারছিলেন না৷ সেই সমস্যার সমাধানেই কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে৷ গত মঙ্গলবার থেকে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং সৌদি আরবে গিয়ে এই সমস্যা সমাধানের প্রচেষ্টা চালাচ্ছিলেন৷ অবশেষে সেই সমস্যার সমাধান মিলল৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!