সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: উন্নয়নের জন্য কংক্রিটের ব্যবহার অবশ্যম্ভাবী। কিন্তু সবুজায়নও তো জরুরি। জল-পরিবেশ ছাড়া জীবন তো অসম্ভব। তা বোঝাতেই এবার উদ্যোগী হল ঝাড়গ্রামের অরণ্য সংঘ পুজো কমিটি। এবার তাঁদের থিম “গাছ লাগান, জল বাঁচান।” গাছ ও জলের গুরুত্ব ঠিক কতটা এবার সেটাই সকলকে বোঝাবেন তাঁরা। পুজো মণ্ডপের প্রবেশ পথ থেকেই সেই বার্তা দেওয়ার চেষ্টাই করছেন পুজো উদ্যোক্তারা।
[আরও পড়ুন: ধুধুলের কেরামতিতেই অনন্য মণ্ডপ, চোরবাগানের থিম মন কাড়বে দর্শনার্থীদের]
জানা গিয়েছে, প্রবেশ পথটি তৈরি করা হচ্ছে একটি বিশাল গাছের আদলে। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, “গাছ আমাদের পথ দেখায়, সেই ভাবনা থেকেই এই পরিকল্পনা।” গাছের একপাশে দেখানো হবে গাছ, জলে পরিপূর্ণ এক পৃথিবী। আর অন্যদিকে দেখা যাবে গাছ, জলহীন পৃথিবী। গোটা ভাবনাটি সুন্দরভাবে সকলের সামনে তুলে ধরার জন্য মোট তিরিশটি মাটির মডেল তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে জলের অভাবে চাষ না হাওয়ায় কৃষকের পরিস্থিতি। শুকনো জমি।

এর পাশাপাশিই দেখানো হবে অন্য আরেক ছবি। সেখানে দেখা যাবে জল, গাছে পরিপূর্ণ সুজলা-সুফলা পরিবেশ। খুশি মানুষ জন। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, আদতেই ধানের চারা লাগানো হবে প্যান্ডেলে। থাকবে জল ভরা পুকুর। মাঠে লাঙল থাকবে। এরকমই আরও নানা বিষয় ফুটিয়ে তোলা হবে বিভিন্ন মডেলের মাধ্যমে। আবার জলসংরক্ষণের পদ্ধতিও গড়ে তোলা হয়েছে। পাইপ লাইনের মাধ্যমে সঞ্চিত জল ফেলা হবে পুকুরে। দেখানো হবে সেই জল থেকে চাষ হচ্ছে। বৃষ্টির জল কীভাবে সঞ্চয় করে ব্যবহার করতে হয় তাও তুলে ধরা হবে।
জানা গিয়েছে, মাত্র আড়াই লক্ষ টাকা বাজেটের মধ্যেই গোটা বিষয়টি তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত পুজো উপলক্ষে প্রতিদিন নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ওই ক্লাবের তরফে। অরণ্য সংঘের উপদেষ্টা কমিটির সদস্য উত্তম বারিক বলেন, “সারা বিশ্বে আজ জল সংকট। পাশাপাশি, গাছ নিধন চলছে। আমরা পুজোর থিমের মাধ্যমে সবার কাছে একটাই বার্তা দিতে চাই, গাছ বাঁচান,জল বাঁচান।” সব মিলিয়ে অরন্য সংঘ যে সকলকে খুব ভাল বার্তা দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
[আরও পড়ুন: কলকাতার পুজোয় সরকারি অনুদানের অঙ্ক বাড়তেই আবেদনের হিড়িক উদ্যোক্তাদের]
সর্বশেষ খবর
-
এই মন্দিরে শায়িত বিষ্ণু মূর্তি, সন্তানলাভের আশায় জল নয়, কেবল তেল ঢালেন ভক্তদল
-
জাতীয় সঙ্গীত শুনেই ক্যামেরা নামানোর নির্দেশ, ভূমির আচরণে মুগ্ধ খোদ পাপারাজ্জিরাই
-
ডুরান্ড জয়ের উদযাপন ইস্টবেঙ্গলে, ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলনে সমর্থকদের ঢল
-
বেড়াতে যাওয়ার আগে ‘কুসংস্কার’ মানেন অনেকেই, আপনিও রয়েছেন সেই দলে?
-
অস্ত্রোপচারের পর হাসপাতালে শয্যাশায়ী কার্তিক, পা ভাঙায় পরিচালককে কাঠগড়ায় তুলে খোঁচা!