সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, জানাল কংগ্রেস৷ বুধবার দলীয় সূত্রে জানানো হয়েছে, আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল থেকে সোনিয়া গান্ধীকে শ্রী গঙ্গারাম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ ডাক্তার অরূপ বসু ও তাঁর মেডিক্যাল টিমের অধীনে ডিপার্টমেন্ট অফ পালমোনলজিতে ভর্তি রয়েছেন কংগ্রেস সভানেত্রী৷
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সোনিয়া গান্ধীর ডিহাইড্রেশনে ভুগলেও তিনি বর্তমানে স্থিতিশীল৷ তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ মেডিক্যাল বুলেটিনে জানা গিয়েছে, কংগ্রেস সুপ্রিমোর জ্বর কমেছে৷ মঙ্গলবার উত্তরপ্রদেশে জ্বর নিয়েই ভোটপ্রচার শুরু করেন সোনিয়া গান্ধী৷ নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে রোড শো করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন ৬৯ বছরের সোনিয়া৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত জানিয়েছেন, বারাণসীতে প্রচার চলাকালীন বারবার এসি ঘরে ঢোকা ও বেরোনোর জন্যই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভানেত্রী৷
সর্বশেষ খবর
-
ছুটির দিনেও অফিস! উচ্চপদস্থ কর্তাদের সাহায্য করতে পালা করে কর্মীদের হাজিরার নির্দেশ কর্মিবর্গ দপ্তরের
-
অপারেশন সিঁদুরে শহিদ কত জওয়ান, এই প্রথম জানাল ভারত
-
তারাতলা বিপর্যয়ে ফিরহাদের গ্রেপ্তারির আশঙ্কা! অগ্নিমিত্রা বললেন…
-
বিশ্বকাপে সুপারহিট ভিন্সেলোত্তি! ‘নেইমারের সঙ্গে খেলাটা গর্বের’, ব্রাজিলকে জিতিয়ে বলছেন ভিনি
-
‘বাইচুংই পারে ভারতীয় ফুটবলের হাল ফেরাতে’, মার্কিন মুলুকে বসেও ইস্টবেঙ্গলে মন মাইক ওকোরোর