স্টাফ রিপোর্টার: কোনও শিল্পসংস্থা, শিল্পপতির সঙ্গে রাজ্যের কোনও বিরোধিতা নেই৷ রাজ্য উন্নয়ন চায়৷ শিল্প চায়৷ শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখতে চায়৷ শুক্রবার সিআইআইয়ের এক আলোচনায় এই কথা জানিয়ে দিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক৷ মলয়বাবু জানান, রাজ্যে সব চেয়ে বেশি সমস্যা ছিল পাট ও চা শিল্পে৷ সেই সমস্যা কাটিয়ে অত্যন্ত স্বাস্থ্যকর অবস্থায় রয়েছে এই দুই ক্ষেত্র৷
শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন বলেন, “আমরা চাই টাটার মতো সংস্থা রাজ্যে শিল্প গড়ুক৷” এই কথার জেরে মলয়বাবুকে প্রশ্ন করা হলে তিনি জানান, কারও সঙ্গে রাজ্যের কোনও বিরোধিতা নেই৷ এদিনের সভায় সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী, সাংসদ দোলা সেন, কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রমেন পাণ্ডে ছিলেন৷ দোলা সেন বলেন রাজ্যে শ্রম দিবস নষ্ট হয় না৷ কিন্তু একটা কথা মালিকপক্ষকে ভাবতে হবে, যখন খুশি কাজ বন্ধের নোটিস দেওয়া চলবে না৷ শ্রমিকদের স্বার্থ দেখাটাও তাঁদের কাজ৷ মলয়বাবু জানান, কোনও সমস্যা হলে এক থেকে দুই দিনের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা তা মিটিয়ে ফেলি৷ বিশেষ করে পাট ও চা-শিল্পে একের পর এক দ্বিপাক্ষিক বৈঠক করে আমরা অনেক সমস্যার সমাধান করেছি৷ কোনও শিল্পের জটিলতা জিইয়ে রাখিনি৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের