সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেড্ডায় অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে ফিদায়েঁ বিস্ফোরণ৷ বিস্ফোরণে কোনও নাগরিকের মৃত্যু না হলেও হামলাকারী জঙ্গি মারা গিয়েছে বলে সিএনএন সূত্রে খবর৷
সৌদি মিডিয়া জানিয়েছে, সোমবার ভোরে সৌদি পুলিশ একটি সরকারি হাসপাতালের সামনে এক সন্দেহভাজনকে ঘোরাঘুরি করতে দেখে৷ তাকে আটক করতে গেলে ওই দুষ্কৃতী কোমরে বাঁধা বিস্ফোরকের বেল্টের বোতাম টিপে দেয়৷ মুহূর্তের মধ্যে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা যায়৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ৷ যেখানে এই কাণ্ড ঘটে, তার থেকে মার্কিন দূতাবাস মাত্র ৩৩ ফুট দূরে৷ ওই বিস্ফোরণে ২ পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর৷ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ওই জঙ্গি যে গাড়ি চেপে এসেছিল, তার ভিতর থেকে তিনটি ‘এক্সপ্লোসিভ ডিভাইস’ উদ্ধার হয়েছে৷ ্ডিভাইসগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’