স্টাফ রিপোর্টার: মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে আক্রান্ত বাবা৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার গাংনাপুর থানার মাঝেরগ্রাম এলাকায়৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁর মেয়ের গৃহশিক্ষক-সহ দু’জনকে৷ আক্রান্ত ব্যক্তির মেয়ে দশম শ্রেণির ছাত্রী৷ অভিযোগ, ওই ছাত্রীর গৃহশিক্ষক অমিত দেবনাথ দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীর সঙ্গে অশালীন ব্যবহার করত৷ শুধু অশালীন ব্যবহারই নয়, ওই শিক্ষক সেই মুহূর্তের ছবি ভিডিয়ো করে রাখত৷ সম্প্রতি সেই ভিডিয়ো ফেসবুকে পোস্ট করে প্রায় ৬৫ বছর বয়সি ওই শিক্ষক৷ তা দেখে ছাত্রীর বন্ধুরা৷ বিষয়টি তারা ছাত্রীটির পরিবারের লোকেদের জানায়৷
এদিকে মঙ্গলবার রাতেও অন্যান্য দিনের মতো অভিযুক্ত গৃহশিক্ষকের কাছেই পড়তে যায় ওই ছাত্রী৷ ফের তার শ্লীলতাহানির চেষ্টা করে গৃহশিক্ষক৷ সেই সময় ঘটনাস্থলে যান ছাত্রীর বাবা৷ তিনি প্রতিবাদ জানান৷ জানতে চান, কেন সে তাঁর মেয়ের অশ্লীল ছবি পোস্ট করেছে ফেসবুকে৷ আর তাতেই শুরু হয় তীব্র বচসা৷ তখনই ওই গৃহশিক্ষক এবং তার ভাই প্রভাত দেবনাথ লাঠি, লোহার রড নিয়ে ছাত্রীর বাবার উপর চড়াও হয় বলে অভিযোগ৷ বেধড়ক মারধর করা হয় তাঁকে৷ মাথা ফাটিয়ে দেওয়া হয়৷ গভীর রাতে আক্রান্ত ব্যক্তি থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযুক্ত ওই শিক্ষক ও তার ভাইকে গ্রেফতার করে৷ মাঝেমধ্যেই ওই নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি করা হত বলে অভিযোগ৷ তা করতেন প্রবীণ ওই গৃহশিক্ষকই৷ ছাত্রীকে ভয় দেখানোর কারণে সে বাড়িতে কিছু জানাত না৷ ওই ছাত্রীকে বলা হত, সে বাড়িতে কোনও কথা বললে সেই ভিডিয়ো বাইরে প্রকাশ করে দেওয়া হবে৷ বাধ্য হয়েই চুপ ছিল নাবালিকা৷
সর্বশেষ খবর
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’
-
কলকাতায় আফ্রিকার ‘রাজা’র গর্জন, মাসাইমারার জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার আলিপুরে?
-
ইস্টবেঙ্গলকে টাকা দিতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি ইমামির, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে কীভাবে?
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!