সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারতীয় সেনার উপর হামলা জঙ্গিদের৷ ৮ এসএসবি (সশস্ত্র সীমা বল) জওয়ান ডিউটি থেকে সিআরপিএফ ক্যাম্পে ফেরার সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷
উরি হামলা পরবর্তীতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই লাগাতার জঙ্গি হানা চলছে৷ পাম্পোরে এক সরকারি প্রতিষ্ঠান দখল করে হামলা করে জঙ্গিরা৷ প্রায় ৫৫ ঘণ্টা লড়াই করে তবে জঙ্গি নিকেশ সম্ভব হয়৷ তারপরই এসএসবি জওয়ানদের উপর নেমে এল এই হামলা৷ জানা যাচ্ছে, শুক্রবার শ্রীনগরের কাছেই জকৌরায় পেট্রলিং শেষে ক্যাম্পে ফিরছিলেন জওয়ানরা৷ তখনই তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷ ঘটনায় শহিদ হন এক জওয়ান, আহত হয়েছেন আরও সাত এসএসবি জওয়ান৷ যদিও জঙ্গিদের তখনই পাকড়াও করা সম্ভব হয়নি৷ গুলি করে ফেরার হয়েছে জঙ্গিরা৷ তবে পুরো এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা৷ সেনা সূত্রে খবর, চারজন জওয়ানের আঘাত বেশ গুরুতর৷
#WATCH Search operations underway in Zakura (J&K) after terrorists attacked SSB patrol party, 7 SSB jawans injured (Visuals deferred) pic.twitter.com/Kwhy9Hzvyo
Advertisement— ANI (@ANI_news) October 14, 2016
UPDATE: One SSB jawan lost his life in terrorists attack on SSB patrol party in Zakura (J&K)
— ANI (@ANI_news) October 14, 2016
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’