সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়নে ১১০০ বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় পুরসভা৷ এই তালিকায় রয়েছে পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত শহিদ নিরঞ্জন কুমারের বাড়ির একাংশ৷ দেশ-রক্ষার কাজে প্রাণ দিলেও বাড়ি ভেঙে ফেলা সংক্রান্ত সরকারের এই প্রশাসনিক সিদ্ধান্ত থেকে ছাড় পায়নি শহিদের বাড়ি৷ এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে নিরঞ্জনের পরিবার৷ অন্যদিকে দেশরক্ষায় জীবন উৎসর্গ করা ৮০০ সেনা জওয়ানের পরিবারকে ১০ কোটি টাকা অর্থসাহায্য দেওয়ার কথা ঘোষণা করল ইনফোসিস ফাউন্ডেশন৷
সম্প্রতি প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বেঙ্গালুরু শহর৷ দেখা দেয় তীব্র যানজট৷ কেন এত জল জমল তা খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় যে, শহরের নিকাশিনালার জমি দখল করে গড়ে উঠেছে ঘরবাড়ি, দোকানপাট৷ ওই সমস্ত অবৈধ ঘরবাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু পুরসভা৷ নিরঞ্জনের বাড়ির একটি পিলার নিকাশিনালার জমিতে হওয়ায় সেটিও ভেঙে ফেলা হবে৷ যদিও প্রয়াত এনএসজি কমান্ডারের বাবা পুরসভাকে জানিয়েছেন, তাঁরা নিজেরাই ওই পিলারটি সরিয়ে নেবেন৷ তবে তার জন্য কিছু সময় প্রয়োজন৷ কিন্তু পুরসভা নিজের মতো করে কাজ করলে তাঁর গোটা বাড়ির কাঠামোই ক্ষতিগ্রস্ত হবে৷ নিরঞ্জনের দাদা শশাঙ্ক কুমারও পুরসভাকে এই সিদ্ধান্ত খতিয়ে দেখতে বলেছেন৷ তিনি বলেছেন, “একজন জওয়ান যিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁর বা তাঁর পরিবারের প্রতি এ ধরনের আচরণ কখনওই কাম্য নয়৷”
অন্যদিকে বেঙ্গালুরুর পুর কমিশনার মঞ্জুনাথ প্রসাদ বলেন, “লেফটেন্যান্ট কর্নেল নিরঞ্জন কুমারের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে৷ কিন্তু পুরসভা বৃহত্তর স্বার্থে এই কাজ করছে৷ সেক্ষেত্রে কোনও একজন ব্যক্তি বিশেষের কথা ভাবতে গেলে চলবে না৷”
সর্বশেষ খবর
-
রাহুলের গড় থেকে ‘পিডিএ যাত্রা’ শুরু অখিলেশের, জোটে বিরাট সংখ্যক আসন চাইছে ‘ক্ষুব্ধ’ কংগ্রেস
-
সিপিএম-তৃণমূলের ভালোবাসা! ‘আজাদি’ স্লোগানে মমতাকে ‘টুকরে টুকরে গ্যাং’ কটাক্ষ শুভেন্দুর
-
২৭ লক্ষ নাম বাদের দায় মমতার, বিজেপি-কমিশনের নয়! তোপ শুভেন্দুর
-
রবিতেই শহরজুড়ে পুজোর আকাশ! এ সপ্তাহেই হাওয়া বদল উত্তর-দক্ষিণে?
-
শান্তিপ্রস্তাব নাকজ করতেই আমেরিকাকে ‘বিশ্বাসঘাতক’ তোপ ইরানের, মার্কিন ঘাঁটিগুলি ধ্বংসের হুঁশিয়ারি