সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ আগস্ট৷ বছরের এই একটা দিনে সারা ভারত ছেয়ে যায় তিন রঙে৷ গেরুয়া, সবুজ, সাদা আর মাঝে ভারতচক্র – এতেই নিহিত গোটা দেশের ঐক্য৷ তেরঙ্গার এই ঐতিহ্যের মাধ্যমেই নয়া নজির গড়লেন কর্নাটকের বেল্লারির ৫০০০ হাজার ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা৷
Advertisement

Advertisement
৩৩৫০ ফুট লম্বা জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবসের মিছিলে সামিল হলেন সকলে৷ ছয় ফুট চওড়া এই পতাকা নিয়ে মিছিল বেল্লারির ডিসির অফিস থেকে শুরু হয়৷ শেষ হয় মোথি সার্কেল এলাকায় এসে৷ পুরো আয়োজন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার৷
Advertisement

এই পতাকাই বিশ্বের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় জাতীয় পতাকা বলে দাবি তাঁদের৷ ৭০ তম স্বাধীনতা দিবসে এই ভাবেই দেশকে সম্মান জানাতে পেরে খুশি পড়ুয়ার দল ও শিক্ষক-শিক্ষিকারা৷
সর্বশেষ খবর
-
‘ট্রফিচোর’ নকভিকে সবাই মিলে ঘাড়ধাক্কা! এবার এশিয়ার মাথায় বাংলাদেশি তারকা, পাশে ভারতও?
-
‘উদাসীন’ রাষ্ট্রসংঘের সঙ্গে ‘শোলে’র ঠাকুর সাহেবের তুলনা! তীব্র খোঁচা ইরানের
-
স্বরাষ্ট্র মন্ত্রকে ঘুষকাণ্ড! বিপুল টাকার বিনিময়ে লাইসেন্স, গ্রেপ্তার ২ আধিকারিক
-
‘পূর্ব আকাশ’ টেলিগ্রাম চ্যানেলে ভিন রাজ্যে জাল বিস্তার জঙ্গিদের! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
উপত্যকায় বড় সাফল্য, সেনার গুলিতে খতম মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি মুসা