সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলের ভিতরে আত্মহত্যা করার চেষ্টা করল নির্ভয়া-কাণ্ডে সাজাপ্রাপ্ত আসামী বিনয় শর্মা৷ ২০১২ সালের দিল্লির তরুণীকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বিনয়কে৷ তিহার জেল সূত্রে খবর, গলায় তোয়ালে জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল নির্ভয়ার ধর্ষক৷ তার আগে নাকি ঘুমের ওষুধও খেয়েছিল৷
২০১২ সালের ডিসেম্বর মাসে এক বন্ধুর সঙ্গে বাসে করে বাড়ি ফিরছিলেন ২৩ বছরের তরুণ ফিজিওথেরাপিস্ট৷ মর্মান্তিকভাবে তাঁকে ধর্ষণ করে এবং তাঁর বন্ধুকে মারধর করে রাস্তায় ফেলে দেওয়া হয়৷ ঘটনার ১৩ দিনের মাথায় মৃত্যু হয় তরুণীর৷ প্রতিবাদে সরব হয় গোটা দেশ৷
ছয় জন দোষী সাব্যস্ত হয়েছিল নির্ভয়ার ধর্ষণ কাণ্ডে৷ বিনয় শর্মা সহ বাকি তিনজন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল৷ তবে ২০১৩ সালের মার্চ মাসে তিহার জেলেই আত্মহত্যা করেছে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত কয়েদি রাম সিং৷ সাজাপ্রাপ্ত নাবালক তিন বছর জুভেনাইল হোমে কাটিয়ে গত বছরই মুক্তি পেয়ে গিয়েছে৷
পড়াশোনার পাশাপাশি জিম ইন্সট্রাক্টর হিসেবে কাজ করত বিনয়৷ কয়েক দিন আগেই জেলের বন্দিদের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ জানিয়েছিল সে৷ সুরক্ষার জন্য বাড়তি নিরপত্তাও চেয়েছিল৷আপাতত হাসপাতালে চিকিৎসাধীন বিনয়৷ তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
ভরা কটালে জোয়ারের তোড়ে হলদি নদীতে নৌকাডুবি, সাঁতরে প্রাণে বাঁচালেন ১৫ যাত্রী
-
পুলিশকে গুলির পালটা এনকাউন্টার, জেল ভেঙে পালানো কুখ্যাত গ্যাংস্টার খতম পাঞ্জাবে
-
নেপাল বিপর্যয়ের মাস পেরলেও খোঁজ নেই, স্ত্রীকে পেতে মোদির দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু
-
বানর সেনার চোখে চশমা-হাতে গদা, ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ পোস্টার ঘিরে হাসির রোল নেটভুবনে
-
কবাডিতে জোড়া সোনা, ৭ মেডেলে এশিয়াডে ভারতের ‘সেরা’ দিন, পদকতালিকায় কোথায় দাঁড়িয়ে?