সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েরা তাঁর সঙ্গে বসে বা দাঁড়িয়ে কথা বললে ভাল লাগে না৷ আর তাই তিনি চান মহিলারা যেন তাঁর সঙ্গে কথা বলার সময় শুয়ে পড়েন৷ মহিলাদের প্রতি এমন যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বিতর্কে শাহরুখ খান৷ মুম্বইয়ে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে তাঁর জীবনে মহিলাদের গুরুত্ব, অনুপ্রেরণার কথা বলার ফাঁকে এমনই রসাত্মক মন্তব্য করেন শাহরুখ৷ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নীতা আম্বানি-সহ বিশিষ্ট মহিলা ব্যক্তিত্বরা৷ শাহরুখের এমন বিস্ফোরক মন্তব্য শুনে বেশ গম্ভীর হয়ে যান শিল্পপতি মুকেশ আম্বানি-পত্নী৷
ঠিক কী কারণে এমন যৌন ইঙ্গিতপূর্ণ কথা বললেন শাহরুখ? লেখিকা গুঞ্জন জৈনের বই ‘শি ওয়াকস, শি লিডস’ প্রকাশের পর বইটি নিয়ে কিছু কথা বলছিলেন শাহরুখ৷ তখন দর্শকাসনের প্রথম সারিতে বসেছিলেন লেখিকা৷ শাহরুখ বলতে শুরু করতেই তিনি উঠে এসে তাঁর পা ছুঁতে যান৷ তখনই মজার ছলে শাহরুখ বলেন, “দয়া করে বসুন৷ তবে এটা বললে হয়তো পলিটিক্যালি ঠিক বলা হল না, তবু বলছি, যখন আমি কোনও মহিলার সঙ্গে কথা বলি তখন আমি চাই তিনি শুয়ে পড়ুন৷” শাহরুখের দুষ্টুমি দেখে উপস্থিত দর্শকরা হেসে ওঠেন৷ মহিলারাও কোনও প্রতিবাদ করেননি৷ কিন্তু পরে ঘটনাটি প্রকাশ্যে এলে নারীবাদী মহিলারা ক্ষুণ্ণ হন৷ শাহরুখ খানের মতো ব্যক্তিত্ব এমন কুরুচিকর, যৌন ইঙ্গিতপূর্ণ কথা কী করে বলতে পারেন তা নিয়ে বিতর্কও শুরু হয়েছে৷ ওই অনুষ্ঠানেই এরপর শাহরুখ জানান জীবন গঠনের জন্য তিনি ঠাকুরমা, স্ত্রী, কন্যা ও সিনেমার সঙ্গে যুক্ত বহু মহিলার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন৷ নিজের বেফাঁস মন্তব্য চাপা দিতেই স্ত্রী-কন্যার প্রসঙ্গ তুলে শাহরুখ এ কথা বলেছেন বলে দাবি নারীবাদীদের৷
মুম্বইয়ের মহিলা কমিশনের এক কর্মীর কথায়, ২৪ জন বিশিষ্ট মহিলাকে নিয়ে লেখা বইয়ের উদ্বোধনে পৌঁছে কৌতুক করতে গিয়ে নারীদের অপমান করেছেন শাহরুখ৷ ওই অনুষ্ঠানের দর্শকাসনে ছিলেন শিল্পপতি আদি গোদরেজ, অজয় পরিমল, সুহেল শেঠ, দীপক পারেখের মতো সম্মানীয় বর্ষীয়ান ব্যক্তিত্বরা৷ শাহরুখের এমন মন্তব্যের জেরে তরুণ প্রজন্ম ভুলপথে চালিত হতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের৷ শাহরুখ ইচ্ছা করেই এমন যৌনগন্ধী কথা বলেছেন বলে অভিযোগ নারীবাদীদের৷ সেই কারণে তিনি আগে থেকেই ‘পলিটিক্যালি ঠিক নয়’ কথাটি বলেছিলেন৷ সম্প্রতি ধর্ষিতা মন্তব্যের জেরে বিপাকে পড়েন সলমন খানও৷ সেই প্রসঙ্গে শাহরুখ মুখ খোলেননি৷ বিভিন্ন সময় নারীর প্রতি সম্মান জানান শাহরুখ৷ তিনি যে কী করে এহেন মন্তব্য করলেন তা ভেবে পাচ্ছেন না তাঁর ফ্যানরা৷
সর্বশেষ খবর
-
এবারও হল না হেক্সার স্বপ্নপূরণ, হালান্ড ম্যাজিকে নরওয়ের কাছে হেরে বিদায় ব্রাজিলের
-
‘এটাই লাস্ট ডান্স’, মন খারাপের খবর দিয়ে রোনাল্ডো বললেন, ‘আগের মতো খেলতে পারি না’
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে