সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সল্টলেকের এক গেস্ট হাউসে ভিনরাজ্যের এক তরুণীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল৷ বিধাননগর উত্তর থানায় দায়ের অভিযোগের ভিত্তিতে পলাতক যুবকের সন্ধানে তদন্তে নামল পুলিশ৷
পুলিশ সূত্রের খবর, ওই তরুণী ঝাড়খণ্ড থেকে এসেছিলেন কলকাতায়৷ এখানেই কোনওভাবে আলাপ হয় ওই যুবকের সঙ্গে৷ ওই যুবকের ডাকেই সল্টলেকের এক গেস্ট হাউসে যান তিনি৷ সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এনেছেন ওই তরুণী৷ তাঁর বয়ান অনুযায়ী, আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য ধারালো অস্ত্র দেখিয়ে জোর করে তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয়৷ এই মর্মে অভিযোগ বিধানগর উত্তর থানায় বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেন তিনি৷ তাঁর অভিযোগ, নির্যাতন চালানোর পর এক আইল্যান্ডের সামনে তাঁকে নামিয়ে দিয়ে চলে যায় ওই যুবক৷ অভিযোগ পেয়ে ওই গেস্ট হাউস এবং রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ৷ তবে এখনও অভিযুক্ত যুবক ফেরার বলেই জানা যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
পার্টনারের সঙ্গে কখনওই ঝগড়া হয় না বলে গর্ব করেন? নেপথ্যে থাকতে পারে ৪ জটিল মনস্তত্ব
-
চিরকালের জন্য বাকিংহাম প্যালেস ছাড়লেন রাজা চার্লস! হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
-
স্বাস্থ্যকর খাবার বানাতে সর্বক্ষণ এয়ার ফ্রায়ারের ব্যবহার, ক্ষতির পরিমাণ বাড়ছে না তো?
-
প্রাক্তন-বর্তমানের ‘ভয়ংকর পুনর্মিলন’ হবে ‘আজও অর্ধাঙ্গিনী’তে, সম্পর্কের জটিল ধাঁধায় জয়া-চূর্ণী
-
মেয়ের আবদারে কাজে যাননি, যমদুয়ার থেকে তারাতলার শ্রমিক বাবাকে ফেরাল খুদে