WB Assembly Election 2026

ভোটে আগুন নোয়াপাড়ায়, অর্জুন না তৃণাঙ্কুর এগিয়ে কে?

নোয়াপাড়ার লড়াই জমজমাট। রয়েছে একাধিক ‘কাঁটা’। কিন্তু সব পেরিয়ে শেষ হাসি হাসবেন কে?

Advertisement
রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১২:৫১

options
link
ভোটে আগুন নোয়াপাড়ায়, অর্জুন না তৃণাঙ্কুর এগিয়ে কে?

ভোট বড় বালাই! আর ভোটের (WB Assembly Election 2026) আবহেই আচমকা বদলে যায় অনেক কিছু। বিকাশ বসুর মৃত্যু থেকে শুরু করে মঞ্জু বসু! একের পর এক উন্নয়ন, বিরোধীদের অভিযোগ আবার বাম-রাজনীতি পেরিয়ে বারবার গুরুত্ব বাড়ায় উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র। বারাকপুর ছাড়িয়ে এবার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বিজেপির অর্জুন সিং! অন্যদিকে বামেদের গার্গী চট্টোপাধ্যায়ও কম যান না! লড়াইয়ে তৃণমূলের তৃণাঙ্কুর ভট্টাচার্য। জমজমাট এবার এই কেন্দ্রের ভোটের লড়াই। কে জিতবেন, কে এগিয়ে, কী বলছেন জনতা? কী দাবি তাঁদের? কী চাইছেন ওঁরা?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন