WB Assembly Election

‘অভয়ার মা বিজেপি প্রার্থী, দশহাতে জাস্টিস আসুক’, ভোটের মুখে ইঙ্গিতপূর্ণ পোস্ট জাদুসম্রাটকন্যা মৌবনীর

যদিও বিজেপির তরফে প্রার্থী হিসেবে এখনও তাঁর নাম ঘোষণা হয়নি কিংবা আর জি কর আবেগকে কাজে লাগিয়ে বিরোধী দলের হয়ে পাণিহাটির পিচে কতটাই বা ব্যাটিং করতে পারবেন তিনি? এহেন নানা তত্ত্ব যখন ঘুরপাক খাচ্ছে, তখন এমন আবহেই মৌবনী সরকারের এক ইঙ্গিতপূর্ণ পোস্ট সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতির মতো কাজ করল! কী বললেন জাদুসম্রাট কন্যা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৪:১৭

options
link
‘অভয়ার মা বিজেপি প্রার্থী, দশহাতে জাস্টিস আসুক’, ভোটের মুখে ইঙ্গিতপূর্ণ পোস্ট জাদুসম্রাটকন্যা মৌবনীর
ভোটের মুখে ইঙ্গিতপূর্ণ পোস্ট জাদুসম্রাটকন্যা মৌবনীর। গ্রাফিক্স চিত্র

আসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) অভয়ার মায়ের পদ্মপ্রার্থী হওয়ার ইচ্ছেপ্রকাশে দিন কয়েক ধরেই তোলপাড় রাজ্য রাজনীতি। কানাঘুষো, পানিহাটির মতো গুরুত্বপূর্ণ তৃণমূল গড় থেকে বিজেপির টিকিটে ভোট লড়তে পারেন তিনি। বৃহস্পতিবার সকালে অভয়ার মা নিজেও জানিয়েছিলেন, মেয়ের সুবিচার ছিনিয়ে আনতে গেরুয়া শিবিরের হয়ে নির্বাচনী ময়দানে নামছেন তিনি। যদিও বিজেপির তরফে প্রার্থী হিসেবে এখনও তাঁর নাম ঘোষণা হয়নি কিংবা আর জি কর আবেগকে কাজে লাগিয়ে বিরোধী দলের হয়ে পাণিহাটির পিচে কতটাই বা ব্যাটিং করতে পারবেন তিনি? এহেন নানা তত্ত্ব যখন ঘুরপাক খাচ্ছে, তখন এমন আবহেই মৌবনী সরকারের এক ইঙ্গিতপূর্ণ পোস্ট সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতির মতো কাজ করল!

Advertisement

গেরুয়া শিবিরের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার দিন বৃহস্পতিবার সকাল থেকেই সেই হিসেবের উলট-পুরাণ! কারণ অভয়ার মা নিজেই জানিয়েছেন, তিনি ছাব্বিশের বিধানসভা ভোটে শাসকদলের বিরোধী শিবিরের হয়ে ভোটযুদ্ধে অংশ নিতে চান। তার পর থেকেই তাঁর পদ্মপ্রার্থী হওয়ার গুঞ্জনে তোলপাড় রাজনৈতিমহল থেকে সোশাল পাড়া। 

মৌবনী সরকার। ছবি- ফেসবুক

নির্বাচনের ময়দানে কি নামতে চলেছে অভয়ার পরিবার? দীর্ঘদিন ধরেই এহেন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ, বিরোধী দলনেতার সঙ্গে তাঁদের যোগাযোগের বিষয়টা কারও অজানা নয়। দিন কয়েক আগে পদ্মপ্রার্থী তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাঁদের বাড়িতে যেতেই সেই জল্পনা জোরাল হয়েছিল। তবে সাক্ষাতের পরই অভয়ার বাবা-মা স্পষ্ট জানিয়ে দেন, রাজনীতিতে আসার প্রশ্নই নেই, তাঁদের একমাত্র লক্ষ্য ন্যায়বিচার। অভয়ার বাবার কথায়, অর্জুন সিং সৌজন্য সাক্ষাতেই তাঁদের বাড়িতে গিয়েছিলেন। সামনে নির্বাচন (WB Assembly Election) থাকলেও তাঁদের কাছে কোনও ভোটে দাঁড়ানোর আবেদন করা হয়নি। কিন্তু গেরুয়া শিবিরের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার দিন বৃহস্পতিবার সকাল থেকেই সেই হিসেবের উলট-পুরাণ! কারণ অভয়ার মা নিজেই জানিয়েছেন, তিনি ছাব্বিশের বিধানসভা ভোটে শাসকদলের বিরোধী শিবিরের হয়ে ভোটযুদ্ধে অংশ নিতে চান। তার পর থেকেই তাঁর পদ্মপ্রার্থী হওয়ার গুঞ্জনে তোলপাড় রাজনৈতিমহল থেকে সোশাল পাড়া। বাম এবং জোড়াফুল শিবিরের কর্মী-সমর্থকরাও কার্যত স্তম্ভিত! এবার অভয়ার মায়ের বিজেপি প্রার্থী হওয়ার জল্পনায় মুখ খুললেন মৌবনী সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

“মা দুর্গা বসন্তের পূজোতে দশটা হাতে যেন অভয়ার বিচার এনে দেন। এই প্রার্থনা করলাম। আমি ঠাকুর বিশ্বাসী, আর ‘উই ওয়ান্ট…’ বলে চিৎকার করতে পারছি না।…”

শুক্রবার রাতে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে স্পষ্ট উল্লেখ, অভয়ার মায়ের বিজেপিপ্রার্থী হওয়ার জল্পনায় খুশি তিনি। জাদুসম্রাট পি সি সরকারকন্যা লিখেছেন, “অভয়ার মা পলিটিক্যাল পার্টি বিজেপির হয়ে টিকিট পেয়েছেন, আমি খুব খুশি। মা দুর্গা বসন্তের পূজোতে দশটা হাতে যেন অভয়ার বিচার এনে দেন। এই প্রার্থনা করলাম। আমি ঠাকুর বিশ্বাসী, আর ‘উই ওয়ান্ট…’ বলে চিৎকার করতে পারছি না। মা দুর্গার চরণে এই ইচ্ছেটি তুলে দিলাম।” ভোটমুখী বঙ্গে মৌবনীর এহেন পোস্ট নিয়েই যত ফিসফাস! নেটভুবনেও ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা। যদিও পালটা কোনও প্রতিক্রিয়া এখনও আসেনি মৌবনীর তরফে, তবে নেটবাসিন্দাদের আরেকাংশের দাবি, অভিনেত্রী যে গেরুয়াপন্থী, সেটার প্রমাণ এই পোস্ট।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.