Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Maatrubhumi

প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে চরম বিপাকে সলমন! বিশ বাঁও জলে ‘মাতৃভূমি’র মুক্তি

প্রথমটায় কথা ছিল, ছাব্বিশ সালের এপ্রিল মাসে মুক্তি পাবে 'মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস'। সেভাবেই সিনেমার টিজার, ট্রেলার প্রকাশ্যে আনেন নির্মাতারা। যে ঝলক দেখে ফুঁসে উঠেছিল বেজিংও। কিন্তু এবার নয়া বিপাকে ভাইজানের সিনেমা। প্রশান্তের মৃত্যুতে কেন পিছোচ্ছে সলমন খানের বহু প্রতীক্ষিত সিনেমা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৬:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৬:৩০

options
link
প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে চরম বিপাকে সলমন! বিশ বাঁও জলে ‘মাতৃভূমি’র মুক্তি zoom
প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে চরম বিপাকে সলমন!

জানুয়ারি মাসের গোড়াতেই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন প্রশান্ত তামাং। ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক তথা অভিনেতার আচমকা প্রয়াণের জেরে এবার চরম বিপাকে সলমন খান (Salman Khan)! কিন্তু কেন? আসলে প্রশান্তের শেষ প্রজেক্ট ছিল সলমন খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্যাটেল অফ গালওয়ান’, যা কিনা নামবদলে এখন ‘মাতৃভূমি’ (Maatrubhumi) নামে পরিচিত। গায়ক-অভিনেতার মৃত্যুতে সেই সিনেমার রিলিজই এখন বিশ বাঁও জলে! অতঃপর এপ্রিল মাসে ভাইজানের বক্স অফিস দখলের পরিকল্পনাও মাটি।

Salman Khan's upcoming war drama Battle of Galwan retitled
পিছোচ্ছে সলমন খানের ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’? ছবি: সংগৃহীত

প্রথমটায় কথা ছিল, ছাব্বিশ সালের এপ্রিল মাসে মুক্তি পাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। সেভাবেই সিনেমার টিজার, ট্রেলার প্রকাশ্যে আনেন নির্মাতারা। যে ঝলক দেখে ফুঁসে উঠেছিল বেজিংও। কিন্তু এবার নয়া বিপাকে ভাইজানের সিনেমা। বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রশান্ত তামাংয়ের মৃত্যুর জেরেই নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না ‘মাতৃভূমি’। এর আগেও সিনেমার রিলিজ পিছনোর কথা শোনা গিয়েছিল। যার জেরে কম কটাক্ষের শিকার হতে হয়নি সলমন খানকে। যদিও প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা যায়, যৌথভাবেই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এবার খবর, এই দেশাত্মবোধক ছবিতে সলমন খানের বিপরীতে খলনায়কের ভূমিকায় অভিনয় করছিলেন প্রশান্ত তামাং। তবে পুরো শুটিং শেষ করে যেতে পারেননি গায়ক-অভিনেতা। তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি ছিল। সেইমতো শিডিউলও ঠিক করে রাখা হয়েছিল আগেভাগে। সলমনও ডেট ফাঁকা রেখেছিলেন। তবে প্রশান্তের অকালপ্রয়াণে সবটাই এলোমেলো হয়ে গেল!

Advertisement

‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমার চিত্রনাট্যে কিছু বদল করা হয়। কারণ নির্মাতারা প্রাথমিকভাবে প্রশান্তের দৃশ্যগুলো পুনরায় শুটিং করার কথা ভেবেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা আর সম্ভব নয়। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র বলছে, “প্রশান্ত তামাংয়ের ক্লোজ-আপ দৃশ্যগুলো হয়তো কোনওভাবে ‘চিট শটে’ সামলে দেওয়া যেত, কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তুখড় অ্যাকশন সিকোয়েন্স রয়েছে…।” 

এরমাঝেই ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমার চিত্রনাট্যে কিছু বদল করা হয়। কারণ নির্মাতারা প্রাথমিকভাবে প্রশান্তের দৃশ্যগুলো পুনরায় শুটিং করার কথা ভেবেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা আর সম্ভব নয়। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র বলছে, প্রশান্ত তামাংয়ের ক্লোজ-আপ দৃশ্যগুলো হয়তো কোনওভাবে ‘চিট শটে’ সামলে দেওয়া যেত, কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তুখড় অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, সেগুলো প্রশান্ত তামাং ছাড়া শুট করা সম্ভব নয়। আর নতুন করে সেসব দৃশ্যের শুটিং করতে হলে সেটা যেমন খরচসাপেক্ষ, তেমনিই চরম অসুবিধের মধ্যে পড়তে হবে প্রযোজনা সংস্থাকে। আর সেই প্রেক্ষিতেই মাথায় হাত পড়েছে সলমন খানের ‘মাতৃভূমি’ নির্মাতাদের। তাহলে কি প্রযুক্তির সাহায্যে ওই দৃশ্যগুলিতে প্রশান্ত তামাংকে ফিরিয়ে আনা হবে? এমন প্রশ্ন অমূলক নয়! কিন্তু এর জন্যে প্রয়াত গায়ক-অভিনেতার পরিবারের অনুমতি প্রয়োজন। তাছাড়া সলমন খানের ডেট পাওয়া নিয়েও সমস্যা হচ্ছে। উপরন্তু পরিচালক অপূর্ব লাখিয়াও এবিষয়ে কিছু জানাননি প্রযোজনা সংস্থাকে। সবমিলিয়ে ‘মাতৃভূমি’র মুক্তি আপাতত বিশ বাওঁ জলে!

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.