Adhir Ranjan Chowdhury

বহরমপুর থেকে কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী, ঘোষণা সময়ের অপেক্ষামাত্র!

২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিজের গড়েই পর্যুদস্ত হয়েছিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ১৫:৪৫

options
link
বহরমপুর থেকে কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী, ঘোষণা সময়ের অপেক্ষামাত্র!

২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিজের গড়েই পর্যুদস্ত হয়েছিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। নিজের দুর্গ মুর্শিদাবাদ হাতছাড়া হয়েছিল তাঁর। ছাব্বিশে বাংলায় জমি দখল করতে সেই অধীরই ভরসা হাতশিবিরের। সূত্রের খবর, দুর্গ হিসেবে পরিচিত বহরমপুর আসনে তাঁকে প্রার্থী করবে দল। যদিও এবিষয়ে কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে ঘোষণা সময়ের অপেক্ষা বলেই সূত্রের খবর।

Advertisement

১৯৯৯ সালে প্রথমবার লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার আগে ১৯৯১ এবং ১৯৯৬ সালে মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হন। ১৯৯৬-এর পর ২০২৬ সালে অধীর চৌধুরী আরও একবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সেই জল্পনায় এবার সিলমোহর পড়তে চলেছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) প্রার্থী হচ্ছেন অধীর। আপাতত খবর প্রথম দফায় বাংলায় দলের জন‌্য ১০০ জনের প্রার্থীতালিকা প্রকাশ করতে পারে এআইসিসি। তারপর আরও দুটি ধাপে প্রকাশিত হতে পারে বাকি প্রার্থীদের তালিকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৯৯৯ সালে প্রথমবার লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার আগে ১৯৯১ এবং ১৯৯৬ সালে মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অধীর চৌধুরী। প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হন। ১৯৯৬-এর পর ২০২৬ সালে অধীর চৌধুরী আরও একবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সেই জল্পনায় এবার সিলমোহর পড়তে চলেছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন অধীর। 

প্রথম দফায় যে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতে চাইছে এআইসিসি, তাতে প্রাথমিকভাবে ‘টপ প্লেয়ার’দের নাম থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বহরমপুর আসনে প্রার্থী করা হচ্ছে ভূমিপুত্র অধীররঞ্জন চৌধুরীকে। প্রথম দফার তালিকায় মালদহ, হুগলি, বর্ধমানের প্রার্থীদের নামও ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, সুজাপুরে প্রার্থী হচ্ছেন ইশা খান। বৈষ্ণবনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৌসম নুর। শোনা যাচ্ছে, মঙ্গলবারই দিল্লি যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আজ রাতে অথবা আগামিকাল অর্থাৎ বুধে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে দল।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.