West Bengal Elections 2026

বিশেষ ধর্মের মানুষের উদ্দেশে উসকানিমূলক মন্তব্য, অমিত শাহের বিরুদ্ধে আদালতে আইনজীবী

শাহের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আগামী ৩০ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৫:০৯

options
link
বিশেষ ধর্মের মানুষের উদ্দেশে উসকানিমূলক মন্তব্য, অমিত শাহের বিরুদ্ধে আদালতে আইনজীবী
অমিত শাহ। ফাইল ছবি।

বিশেষ ধর্মের মানুষের উদ্দেশে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হল। শাহের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে এফআইআর করতে চেয়েও পারেননি অভিযোগকারী। সেই কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী ৩০ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement

মামলাকারী আইনজীবী শুভাশিস দাশগুপ্তর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি তাঁর বক্তৃতায় একটি বিশেষ ধর্মের মানুষের উদ্দেশে উসকানিমূলক মন্তব্য করেছেন। এই মন্তব্যের বিরুদ্ধে মামলাকারী প্রথমে এফআইআর দায়ের করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশের তরফে কোনও সহযোগিতা মেলেনি। তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। মঙ্গলবার এই বিষয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী ৩০ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত কয়েকদিন ধরে বাংলার মাটি কামড়ে পড়ে রয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক সভা, প্রচার কর্মসূচি করেছেন তিনি। সেই প্রচার কর্মসূচি থেকেই একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের উদ্দেশে তিনি উসকানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি তিনি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে দাবি করা হয়েছে। এর বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারী আইনজীবী।

Advertisement

উল্লেখ্য, নির্বাচনী প্রচারে অমিত শাহ (Amit Shah) উসকানিমূলক মন্তব্য করছেন বলে অভিযোগ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বরাষ্ট্রমন্ত্রী একাধিক সভা থেকে তৃণমূলের লোকজনকে ‘উলটো করে ঝুলিয়ে সোজা করার’ মতো মন্তব্য করেছিলেন। এই মন্তব্যের বিরোধিতা করে অমিত শাহের বিরুদ্ধে মামলা করার জন্য় আইনজীবীদের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি ছিল, ‘এই ধরনের মন্তব্য করা অপরাধ। কেস করুন।’ সেই নির্দেশ মেনেই বিশেষ ধর্মের মানুষের উদ্দেশে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে শাহের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন এক আইনজীবী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.