Bengal Election 2026

অপেক্ষা নয়, ভোটের লাইনে অগ্রাধিকার পাবেন দৃষ্টিহীনরা! কড়া নির্দেশ কমিশনের

কোনও বুথে ভোটারের লাইন দীর্ঘ থাকলে দৃষ্টিহীনদের আগে ভোট দেওয়ার সুযোগ করে দিতে বলেছে কমিশন।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৪:২১

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৪:২১

options
link
অপেক্ষা নয়, ভোটের লাইনে অগ্রাধিকার পাবেন দৃষ্টিহীনরা! কড়া নির্দেশ কমিশনের zoom
দৃষ্টিহীনদের যাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয় সেই কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে।

কেবল মাত্র সাধারণ মানুষই নয়, এবার বিধানসভা নির্বাচনে (Bengal Election 2026) দৃষ্টিহীন ভোটারদের দিকে নির্বাচন কমিশনের বিশেষ নজর থাকবে। কোনও বুথে ভোটারের লাইন দীর্ঘ থাকলে দৃষ্টিহীনদের আগে ভোট দেওয়ার সুযোগ করে দিতে বলেছে কমিশন। দৃষ্টিহীনদের যাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয় সেই কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

রাজ্যের যে ইভিএমগুলোতে ভোট নেওয়া হবে সেই সব ইভিএম-এ ইতিমধ্যেই প্রার্থীর ছবির পাশে ব্রেল ভাষায় দৃষ্টিহীনদের জন্য কাগজ লাগানো থাকবে। যেখানে স্পর্শ করলেই দৃষ্টিহীন ভোটাররা সাংকেতিক চিহ্ন-র মাধ্যমে বুঝতে পারবেন কোন কোন রাজনৈতিক দল রয়েছে। সেই মোতাবেক তাঁরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্তু যাঁরা দৃষ্টিহীন অথচ ব্রেল ভাষা জানেন না তাঁদের ক্ষেত্রে জনপ্রতিনিত্ব আইন অনুযায়ী ভোট গ্রহণ করা হবে। ১

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ১৪এমএ ধারা প্রয়োগ করে নির্বচন কমিশন তাঁদের ভোটাধিকারের ব্যবস্থা করেছে। সেই ধারায় বলা আছে, কোনও দৃষ্টিহীন ভোটার যিনি ব্রেল ভাষা জানেন না তিনি তাঁর সঙ্গে একজন সহকারীকে নিয়ে বুথের ভিতর প্রবেশ করতে পারবেন। এরপর প্রিসাইডিং অফিসারকে আবেদন করবেন ১৪এমএ ধারা অনুযায়ী তাঁর এই সহকারী তাঁর হয়ে ভোট দেবেন এবং তাতে তাঁর কোনও আপত্তি থাকবে না। এরপর প্রিসাইডিং অফিসার সংশ্লিষ্ট ফর্ম পূরণ করবেন যাতে উক্ত দৃষ্টিহীন ভোটার এবং তাঁর সহকারীর বিস্তারিত তথ্য থাকবে। এরপর প্রথমে তাতে স্বাক্ষর করবেন দৃষ্টিহীন ব্যক্তির সহকারী, প্রিসাইডিং অফিসার, বুথে থাকা তিন জন ভোট কর্মী এবং বুথে এবং বুথে থাকা সব রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা। এরপর সেই নথি প্রিসাইডিং অফিসার নির্বাচন কমিশনের দেওয়া লাল ডায়েরিতে নথিভুক্ত করবেন। তারপর দৃষ্টিহীন ওই ব্যক্তি তাঁর সহকারীকে নিয়ে ভোটদান কক্ষে প্রবেশ করবেন। এরপর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সহকারীকে নির্দেশ দেবেন দৃষ্টিহীন ব্যক্তি।

Advertisement

এবার রাজ্যে ২৩ বছর পর এসআইআর হয়েছে। তাই নির্বাচন কমিশনের ধারণা, অনেকটাই বাড়বে দৃষ্টিহীন ভোটারদের উপস্থিতি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement