নবান্ন থেকে রাজ্য মন্ত্রিসভা বা সচিবালয়ের কাজ আর চলবে না। বাংলার নতুন সরকারের কাজ হবে ঐতিহাসিক প্রশাসনিক ভবন মহাকরণ থেকে। এই ঘোষণার পরও নবান্নেই বসতে চলেছে নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বাধীন প্রথম মন্ত্রিসভার বৈঠক! শনিবার ব্রিগেডে শপথগ্রহণের (Suvendu Adhikari Oath Ceremony) পর মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন। সেখানেই ঠিক হয়েছে, আগামী শুক্রবার প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। তার আগে সোমবার সমস্ত জেলার এসপি ও রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন নয়া মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
সূত্রের খবর, এদিনের বৈঠকে প্রশাসন ও পুলিশকর্তাদের সঙ্গে আলোচনায় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন, যে প্রকল্পগুলি চলছে এই মুহূর্তে, সেগুলো যাতে বন্ধ না হয়। যাতে আমজনতার কোনও কাজে কোনও সমস্যা না হয়, সেই নির্দেশ দেন।
মহাকরণ থেকে রাজ্যের সচিবালয় চলবে, বিজেপির তরফে এই ঘোষণার পরই সেখানে সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে পুরোপুরি প্রস্তুত করে দিতে বেশ খানিকটা সময় লাগবে। সেই সময়ের জন্য আপাতত বিধানসভার একটা অংশকে সাজিয়ে তোলা হয়েছে। গেরুয়া আলোয় আলোকিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘরের বাইরের দিক দিয়ে নতুন করে তৈরি হয়েছে র্যাম্প। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নামফলকও বসানো হয়েছে। তবে এদিন সেখানে যাননি শুভেন্দু। পূর্ত দপ্তরের এক বিল্ডিংয়ে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন তিনি। নবনির্বাচিত বিধায়কদের শপথের দিনক্ষণ স্থির হয়েছে। বুধ ও বৃহস্পতিবার বিধানসভায় এই শপথ হবে। তারপরের দিন অর্থাৎ শুক্রবারই প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নের কনফারেন্স রুমে।

সূত্রের খবর, এদিনের বৈঠকে প্রশাসন ও পুলিশকর্তাদের সঙ্গে আলোচনায় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন, যে প্রকল্পগুলি চলছে এই মুহূর্তে, সেগুলো যাতে বন্ধ না হয়। যাতে আমজনতার কোনও কাজে কোনও সমস্যা না হয়, সেই নির্দেশ দেন। সূত্রের আরও খবর, আগামী সোমবারও পুলিশ প্রশাসনকে নিয়ে নবান্নে একটি বৈঠক করতে পারেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রান্নার পোড়া গন্ধে টেকা দায়! রুম ফ্রেশনারে চাপা না দিয়ে, গন্ধ দূর করুন সহজ টিপস মেনে
-
দিলেমপেরিসকে নিয়ে ক্ষোভ ভক্তদের মধ্যেই, কেন ম্যাচের পর মিডিয়া এড়ালেন মোহনবাগান কোচ?
-
ডিগ্রি হাতে নতুন উড়ানের প্রস্তুতি, আইইএম-এর কনভোকেশনে নজর কাড়ল একঝাঁক পড়ুয়া
-
সস্তার দিন শেষ, ভারতের বিদ্যুৎ নিতে এবার বাড়তি খরচ গুনতে হবে বাংলাদেশকে
-
এসএসকেএমে মাথায় গাছ পড়ে মৃত্যু মহিলার, আত্মীয়কে ডাক্তার দেখাতে এনে চরম পরিণতি