Advertisement
Advertisement
বঙ্গে পালাবদল
PM Narendra Modi

বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম মোদির, গেরুয়া ঝড়ে ব্রিগেড দেখল জনতার শক্তি

বাংলা জয়ের পর শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি থাকবেন। সেই কথা আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৭:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৭:০৫

options
link
বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম মোদির, গেরুয়া ঝড়ে ব্রিগেড দেখল জনতার শক্তি zoom
নতজানু নরেন্দ্র মোদি। নিজস্ব চিত্র

বাংলা জয়ের পর শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি থাকবেন। সেই কথা আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আজ, শনিবার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। মঞ্চে উঠেই বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন। জনতার শক্তি দেখল ব্রিগেড। এদিন প্রবল জনসুনামি দেখা গেল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। 

আজ, শনিবার বেলা ১১টায় শুভেন্দু অধিকারীদের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। তাঁর আসার নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা আগেই মোদি বঙ্গে পৌঁছে গিয়েছিলেন। কলকাতা বিমানবন্দর থেকে বায়ুসেনার হেলিকপ্টারে তিনি ব্রিগেডে এসে পৌঁছন। সেসময় ময়দান কানায় কানায় পূর্ণ। কার্যত জনগর্জন শোনা গিয়েছে মাঠ থেকে। মঞ্চে উঠেই প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। জোড় হাতে কবিগুরুকে প্রণাম করেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই মঞ্চের মাঝখানে পৌঁছে যান মোদি। সেখানেই হাঁটু মুড়ে বসেন। এরপর মাঠা নিচু করে জনতার উদ্দেশ্যে সাষ্টাঙ্গ প্রণাম করেন প্রধানমন্ত্রী। পরে নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। তিনি লেখেন, “আমি পশ্চিমবঙ্গের জনশক্তির কাছে মাথানত করছি।” এবারের বিধানসভা নির্বাচনে উত্তর থেকে দক্ষিণ রাজ্যের একাধিক জেলায় সভা করেন মোদি। বিজেপিকে এবার সরকার গঠনের জন্য মানুষের কাছে আবেদন করেছিলেন। আগামী দিনে বাংলায় উন্নয়নের বার্তাও তিনি দিয়েছেন। ভোটের ফল বেরলে দেখা যায়, এক সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেক বেশি আসনে বিজেপি জিতেছে। তৃণমূল সরকারকে কেবল সরানোই নয়, ২০৭টি আসনে জিতে বিজেপি ক্ষমতায় এসেছে।

এদিন ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ, অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনও বক্তব্য রাখেননি। সফর শেষে ফের তিনি ফিরে গিয়েছেন। সেই মঞ্চেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পায়ে হাত দিয়ে এক বৃদ্ধকে প্রণাম করলেন। মাখনলাল সরকার নামে ওই বৃদ্ধ তখন আবেগাপ্লুত। মোদিকে জড়িয়ে ধরেছেন তিনিও। ৯২ বছরের বৃদ্ধ মাখনলাল বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীর যাত্রার সঙ্গী ছিলেন। সেসময় জেলও খেটেছেন তিনি। 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.