ছাব্বিশের বিধানসভা ভোটে রাজ্যে বিজেপি ক্ষমতা দখলের পর বিরোধী দলে এসেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভায় বিরোধী আসনে বসবেন ঘাসফুল চিহ্নে জয়ী বিধায়করা। ফলপ্রকাশের এক সপ্তাহের মধ্যে বিরোধী পরিষদীয় দল কেমন হবে, তা ঠিক করে ফেলল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। শনিবার রাতে দলীয় সূত্রে জানা গিয়েছে, বালিগঞ্জের জয়ী প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় হচ্ছেন বিরোধী দলনেতা। আরেক প্রাক্তন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিমকে চিফ হুইপ অর্থাৎ মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও ধনেখালির অসীমা পাত্র হচ্ছেন উপ দলনেতা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন।
আরও পড়ুন:
শনিবার রাতে বিরোধী তৃণমূল নিজেদের পরিষদীয় দল ঘোষণা করল। এই মুহূর্তে দলের সবচেয়ে বর্ষীয়ান ও বিধানসভা পরিচালনার কাজে অভিজ্ঞ শোভনদেব চট্টোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তাঁর সঙ্গে উপ দলনেতা হিসেবে কাজ করবেন তিনবারের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্র। এছাড়া কলকাতা বন্দর থেকে জয়ী ফিরহাদ হাকিম দীর্ঘদিন ধরে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর সামলেছেন। সেইসঙ্গে তিনি কলকাতা পুরসভার মেয়রও। তাই তাঁকে পরিষদীয় দলের মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার সকালে রাজ্যের নতুন সরকার শপথ গ্রহণ করে দায়িত্ব নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও ৫ জন – অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে প্রাথমিক কাজকর্ম শুরুও করেছেন। এরপর রাতেই বিরোধী তৃণমূল নিজেদের পরিষদীয় দল ঘোষণা করল। এই মুহূর্তে দলের সবচেয়ে বর্ষীয়ান ও বিধানসভা পরিচালনার কাজে অভিজ্ঞ শোভনদেব চট্টোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তাঁর সঙ্গে উপ দলনেতা হিসেবে কাজ করবেন তিনবারের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্র।
এছাড়া কলকাতা বন্দর থেকে জয়ী ফিরহাদ হাকিম দীর্ঘদিন ধরে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর সামলেছেন। সেইসঙ্গে তিনি কলকাতা পুরসভার মেয়রও। তাই তাঁকে পরিষদীয় দলের মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই পদে ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। এখন শাসকদলের বিধায়ক। তৃণমূলের এই নেতা নির্বাচন দেখে বিশেষজ্ঞদের মত, অভিজ্ঞতা আর লড়াকু নেতাদেরই বেছে বেছে দায়িত্ব দেওয়া হল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের