মিত্র ইনস্টিটিউটে ভোট (WB 2nd Phase Election 2026) দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোট দিয়ে বেরিয়েই একযোগে তৃণমূল ও নির্বাচন কমিশনকে তোপ দাগলেন তিনি। বললেন, “ভয় দেখিয়ে লাভ নেই। বিজেপি প্রথম দফায় কুপোকাত হয়েছে। দ্বিতীয় দফায় দফারফা হবে।” কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ অবর্জাভাররা এক্তিয়ার বাহিনী এক্তিয়ার বহির্ভূত কাজ করছে বলেও অভিযোগ করলেন তিনি।
এই বিষয়ে আরও খবর

অভিষেক বলেন, “কেন্দ্রীয় বাহিনী ধারাবাহিক ভাবে এই কাজ করছে। এটা ওদের এক্তিয়ারের বাইরে। লাগাতার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে চলেছে। কোনও লাভ হবে না। প্রথম দফায় বিজেপি কুপোকাত হয়েছে। দ্বিতীয় দফায় দফারফা হবে। বাড়ি বাড়ি গিয়ে রেড করা যায় না এভাবে। যা করছে তাতে মুখ থুবড়ে পড়বে।”
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকাল আটটায় মিত্র ইনস্টিটিউটে পৌঁছে যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট (WB 2nd Phase Election 2026) দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। অভিযোগ উঠছে মঙ্গলবার রাতে ভবানীপুরের কাউন্সিলর অসীম বসুর বাড়িতে তাণ্ডব চালায় কেন্দ্রীয় বাহিনী। সেপ্রসঙ্গে মুখ খোলেন অভিষেক। বলেন, “কেন্দ্রীয় বাহিনী ধারাবাহিক ভাবে এই কাজ করছে। এটা ওদের এক্তিয়ারের বাইরে। লাগাতার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে চলেছে।” এরপরই আত্মবিশ্বাসী ভঙ্গিতে অভিষেক বলেন, “কোনও লাভ হবে না। প্রথম দফায় বিজেপি কুপোকাত হয়েছে। দ্বিতীয় দফায় দফারফা হবে। বাড়ি বাড়ি গিয়ে রেড করা যায় না এভাবে। যা করছে তাতে মুখ থুবড়ে পড়বে।”
উল্লেখ্য, বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের ১৪২ টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব। ঘণ্টাখানেকের মধ্যে অর্থাৎ সকাল ৮টা নাগাদ আচমকা কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। যা বাংলার নির্বাচনী পরিবেশে নতুূন ছবি। সাধারণত ভোটের দিনগুলিতে তৃণমূল সুপ্রিমো বাড়িতেই থাকেন। ভোট শেষের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। কিন্তু এবারই ব্যতিক্রম ঘটল। সাতসকালেই ভবানীপুরের বুথে বুথে ঘুরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭১, ৮২ নং বুথে যান। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপ দেগে তাঁর বক্তব্য, ভোটের আগের রাতে বাহিনী তাণ্ডব চালিয়েছে, সারারাত তিনি এবং অভিষেক খোঁজখবর নিয়েছেন।সেই কারণেই সকালে তাঁর বেরিয়ে পড়া বলে জানান।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘মৃত’ ব্রাজিলের জোগা বোনিতো, ‘হেইল ইউরোপ’ স্লোগানে ফিকে হচ্ছে লাতিন ফুটবলের সৌন্দর্য!
-
সঞ্জুকে বাদ দিয়ে দলে বৈভব, নয়া সিরিজে টিম ইন্ডিয়ায় ডাক আরও ৩ তরুণ তুর্কিকে
-
রাতদখলে ‘হুজুগ’ দেখেছিলেন মমতা, বারুইপুরে ‘জাস্টিস’ স্লোগান চুরি করেই পথে! এ কেমন দ্বিচারিতা?
-
এল নিনোর রক্তচক্ষু এড়িয়ে ১১ শতাংশ বেশি বৃষ্টি জুলাইয়ে! তৈরি নয়া নজির
-
ইন্দোনেশিয়ার আকাশে মোদিকে স্বাগত জানাল এফ-১৬, সুখোই! অভিভূত প্রধানমন্ত্রী



