ভোটকর্মীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের। বুধবার রাতেই চার জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত। শিয়ালদহ ডিভিশনের বজবজ, ডায়মন্ড হারবার, নামখানায় বিশেষ ট্রেন চালানো হচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক সময়সূচি।
এই বিষয়ে আরও খবর
- শিয়ালদহ-নামখানায় একজোড়া বাড়তি ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে। শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়ে রাত ১০টা ৩২ মিনিটে। রাত ১টা ২ মিনিটে ট্রেনটি নামখানায় পৌঁছনোর কথা। আবার নামখানা থেকে রাত ১টা ২৫ মিনিট নাগাদ ট্রেনটি ছাড়বে। শিয়ালদহ পৌঁছবে রাত ৩টে ৪৫ মিনিটে।
- শিয়ালদহ থেকে ক্যানিংগামী ট্রেনটি রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে। রাত সাড়ে ১২টা নাগাদ ট্রেনটি ক্যানিং পৌঁছবে। আবার ক্যানিং থেকে রাত ১টা ৫ মিনিট নাগাদ শিয়ালদহের উদ্দেশে ছাড়বে ট্রেনটি। শিয়ালদহ পৌঁছবে রাত ২টা ৩৫ মিনিট নাগাদ।
- ডায়মন্ড হারবার থেকে শিয়ালদহগামী ট্রেন ছাড়বে রাত দেড়টায়। ট্রেনটি শিয়ালদহ পৌঁছবে রাত সাড়ে ৩টে নাগাদ।
- শিয়ালদহ থেকে বজবজে আরও একজোড়া ট্রেন ঘোষণা করা হয়েছে। রাত ১১টা ৪৫ মিনিটে ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে। বজবজে পৌঁছবে রাত ১২টা ২৫ মিনিটে। আবার বজবজ থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ট্রেনটি ছাড়বে রাত ১টায়। ট্রেনটি শিয়ালদহে পৌঁছবে রাত ২টোয়।
বলে রাখা ভালো, ছাব্বিশের ভোটকে (WB Assembly Election 2026) অবাধ ও শান্তিপূর্ণ করাই ছিল নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। আর সে কারণে কমিশন একাধিক পদক্ষেপ গ্রহণ করে। এবার নানা কড়া নির্দেশিকা দেওয়া হয় প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও সেক্টর অফিসারদের মতো ভোটকর্মীদের। তাদের সাফ জানিয়ে দেওয়া হয়, ভোট শুরুর আগে মক পোল বাধ্যতামূলক। ভোটগ্রহণ শুরুর আগে ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করে নিতে বলা হয়। এছাড়া ভোট চলাকালীন কোনও অনিয়ম বা সমস্যা দেখা দিলে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশও দেওয়া হয়। যদিও এবার বিক্ষিপ্ত অশান্তি ছাড়া বড় কোনও গন্ডগোলের খবর পাওয়া যায়নি। চলতি বছর ভোটদানের হারও অনেক বেশি। ভোট শেষের পর ভোটার ও ভোটকর্মীদের ধন্যবাদ জানায় কমিশন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ছাব্বিশে ফিরল ʼ১৪-র স্মৃতি, ৭ গোল দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির
-
সই জাল কাণ্ডে কুণাল-অভিষেককে মুখোমুখি জেরা, বয়ানে অসংগতি সাংসদের! ফের তলবের ভাবনা সিআইডির
-
লেবানন নিয়ে ইজরায়েল-ইরানের মধ্যে মধ্যস্থতা, ‘আমরা শান্তির দোরগোড়ায়’, বার্তা ট্রাম্পের
-
ক্রিকেট মাঠে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের, পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্মৃতি-দীপ্তিদের
-
হাতের সঙ্গে জুড়ছে মমতার তৃণমূল? জল্পনার মাঝেই ২১ জুলাই ‘শহিদ তর্পণে’ রাহুলকে আনার প্রস্তুতি প্রদেশ কংগ্রেসের
নিবেদিত






