Humayun Kabir

মমতাকে হারাতে বিজেপির সঙ্গে হাজার কোটির ‘ডিল’ হুমায়ুনের, কথা পিএমওর সঙ্গেও! ফাঁস বিস্ফোরক ভিডিও

মুসলিমদের 'বোকা' বানাতে টাকা দিচ্ছে বিজেপি! দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ! আর কী কী স্বীকার করলেন হুমায়ুন? দেখুন সেই বিস্ফোরক ভিডিও।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৫:১৪

options
link
মমতাকে হারাতে বিজেপির সঙ্গে হাজার কোটির ‘ডিল’ হুমায়ুনের, কথা পিএমওর সঙ্গেও! ফাঁস বিস্ফোরক ভিডিও
প্রকাশ্যে হুমায়ুন কবীরের বিস্ফোরক ভিডিও। ফাইল ছবি।

হুমায়ুন কবীর (Humayun Kabir) আসলে বিজেপির হয়ে কাজ করছেন। টাকার বিনিময়ে রাজ্যের সংখ্যালঘুদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন! বহুদিন ধরেই এই অভিযোগ করে আসেছে তৃণমূল কংগ্রেস। এবার সেই অভিযোগেই একপ্রকার সিলমোহর পড়ে গেল। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিও-য় হুমায়ুনকে নিজের মুখেই বলতে শোনা গিয়েছে, যে কোনও মূল্যে তিনি মমতাকে হারাতে চান। সেজন্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। এমনকী প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও কথা হয়েছে। যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’।

Advertisement

প্রকাশ্যে আসা ভিডিও-টি কোনও এক বিজেপি নেতার সঙ্গে হুমায়ুনের কথোপকথনের। ওই কথোপকথনে হুমায়ুন বলছেন, “যে কোনও মূল্যে আমি মমতাকে সরাতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেন দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। আমার প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও কথা হয়েছে।” আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বলতে থাকেন, “প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই আমাকে বলা হয়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে কথা বলতে। মোহন যাদবজির সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে।” হুমায়ুন ইঙ্গিত দিয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও কথা হয়েছে তাঁর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হুমায়ুন বলছেন, “যে কোনও মূল্যে আমি মমতাকে সরাতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেন দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। আমার প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও কথা হয়েছে।”

ঠিক কী অঙ্ক হুমায়ুন ও বিজেপির? ভিডিও-তে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানকে বলতে শোনা গিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। শুভেন্দু স্বীকার করে নিয়েছেন কোনওভাবেই বিজেপির পক্ষে ১০০-১২০ আসনের বেশি পাওয়া সম্ভব নয়। কিন্তু মমতার থেকে মুসলিম ভোট সরাতে পারলেই বিজেপি জিতবে। হুমায়ুন বলেন, “যে হিন্দুরা এখনও মমতাকে বিশ্বাস করেন তাঁরা জানেন ৯০-১০০ শতাংশ মুসলিম মমতার পাশে। সেটা যদি সরে যায়, তাহলে হিন্দুরাও বিজেপিকে ভোট দেবে। আমি মুসলিম ভোট টানতে পারলে হিন্দুরা এমনিই বিজেপির দিকে যাবে।”

Advertisement

হুমায়ুন বলেন, “যে হিন্দুরা এখনও মমতাকে বিশ্বাস করেন তাঁরা জানেন ৯০-১০০ শতাংশ মুসলিম মমতার পাশে। সেটা যদি সরে যায়, তাহলে হিন্দুরাও বিজেপিকে ভোট দেবে। আমি মুসলিম ভোট টানতে পারলে হিন্দুরা এমনিই বিজেপির দিকে যাবে।”

ভিডিও-তে হুমায়ুন কবীরকে (Humayun Kabir) বলতে শোনা যায়, “আমি অন্তত ৭০-৮০টি মুসলিম অধ্যুষিত আসন পাব। মোহন যাদব-শুভেন্দু অধিকারীরা আমাকে বলেছেন, সেটা করতে পারলে আমাকে সোজা উপমুখ্যমন্ত্রী করে দেবে। সেটাই আমি চাই।” কিন্তু তাঁর পক্ষে ৭০-৮০ আসন পাওয়া সম্ভব কি? প্রশ্ন করেন ভিডিও-তে থাকা দ্বিতীয় ব্যক্তি। জবাবে হুমায়ুন বলেন, “হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমি মুসলিমদের বোকা বানানোর পরিকল্পনা ছেপে ফেলেছি। সেটার জন্য আমার কিছু টাকার দরকার। প্রতিটি কেন্দ্রে ৩-৪ কোটি টাকা করে খরচ করতে হবে। সব মিলিয়ে হাজার কোটি টাকা দরকার।” হুমায়ুন বলেন, “বাবরি ইস্যুটা তোলার পর মানুষের আবেগ যেভাবে আমার দিকে ঝুঁকেছে তাতে আমি নিশ্চিত ৮০-৯০ আসন পাবই।”

পুরো ভিডিওটি দেখলে স্পষ্ট হয়ে যাবে, হুমায়ুন এবারের ভোটে যা যা করছেন, সবটাই বিজেপির ইশারায়। এবং বিজেপির সঙ্গে চুক্তি করে। এমনকী পরিস্থিতি যদি এমন হয় যে তৃণমূল বা বিজেপি কেউ সংখ্যাগরিষ্ঠতা পেল না, তিনিই কিংমেকার। সেক্ষেত্রেও হুমায়ুন যে বিজেপিকেই সমর্থন করবেন সেটা স্পষ্ট করে দিয়েছেন। তাঁর একটাই উদ্দেশ্য, মমতাকে হারানো। এই ভিডিও যদি সত্যি হয়, তাহলে সেটা রাজ্য রাজনীতিতে বিস্ফোরক নয়া সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’ যাচাই করেনি।

দেখুন সেই ভিডিও: 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.