Mamata Banerjee

‘ভাষণ শুনে রেশন পাবেন না’, জাতির উদ্দেশে মোদির বার্তার আগেই তোপ মমতার

অতীতে এই ধরনের ভাষণ থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা করা একাধিক সিদ্ধান্তের জেরে আমজনতাকে ভুগতে হয়েছে। সেই স্মৃতি উসকে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৯:৫৫

options
link
‘ভাষণ শুনে রেশন পাবেন না’, জাতির উদ্দেশে মোদির বার্তার আগেই তোপ মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদি। ফাইল ছবি।

আজ রাতে ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। অতীতে এই ধরনের ভাষণ থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা করা একাধিক সিদ্ধান্তের জেরে আমজনতাকে ভুগতে হয়েছে। সেই স্মৃতি উসকে এবার আগে থেকেই মোদির বার্তা নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বক্তব্য, ‘মোদির ভাষণ মানেই জুমলা।’

Advertisement

বাংলার ভোটের মুখে ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নোট বাতিল এবং লকডাউনের ধাঁচে আজ রাত সাড়ে আটটায় দেশবাসীকে বার্তা দেবেন মোদি। তবে ঠিক কী নিয়ে ভাষণ দেবেন প্রধামমন্ত্রী? সেটা এখনও স্পষ্ট নয়। একাধিক ইস্যু নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। মহিলা সংরক্ষণ আইন সংসদে ব্যর্থ হওয়ার পর সে নিয়ে কোনও বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। কোনও অর্ডিন্যান্স এনে মহিলা সংরক্ষণ কার্যকর করার কথা ভাবা হতে পারে, বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং জ্বালানির সংকট নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।

Advertisement

মোদির ভাষণ নিয়ে যাবতীয় জল্পনার মধ্যেই এদিন ভোটপ্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, “আজকে শুনছি বাবু আবার সাড়ে আটটায় ভাষণ দেবেন। ওনার ভাষণ মানেই তো জুমলা। ওই ভাষণ শুনে রেশন পাবেন না।”

Advertisement

এদিন মোদির ভাষণের ইস্যু হতে পারে মহিলা সংরক্ষণ বিল। সদ্য সংসদে আটকে গিয়েছে মহিলা সংরক্ষণের সংবিধান সংশোধনী আইন। বিরোধীরা একজোট হওয়ায় ওই সংবিধান সংশোধনী আইনটি আটকে যায়। তারপর ওই আইন নিয়ে প্রধানমন্ত্রী কোনও ঘোষণা করতে পারেন। বা দেশের মহিলাদের উদ্দেশে কোনও বার্তা দিতে পারেন। মমতা (Mamata Banerjee) অবশ্য এদিনের সভা থেকে মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার ক্ষেত্রে বিজেপির সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। তৃণমূল সুপ্রিমো বলেন, “বলেছিলাম পতন হবে, গতকাল থেকে পতন শুরু হয়ে গেছে। কাল মুখে ঝামা ঘষে দিয়েছে। এবার বাংলার মানুষ ঝামা ঘষে দিন।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.