WB Assembly Elections 2026

ভোটের আগে ফের ‘অ্যাকশন’ কমিশনের! এবার একসঙ্গে পাঁচ ডিআইজি বদল

ভোট ঘোষণার দিনই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক পুলিশ কর্তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৬:৪৪

options
link
ভোটের আগে ফের ‘অ্যাকশন’ কমিশনের! এবার একসঙ্গে পাঁচ ডিআইজি বদল
ভোটারকে ভয় দেখালে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা, নির্দেশ কমিশনের। প্রতীকী ছবি

ভোটের আগে রাজ্য পুলিশে ফের রদবদল নির্বাচন কমিশনের। এবার এক ধাক্কায় পাঁচ জায়গার ডিআইজি বদল নির্বাচন কমিশনের। ভোট ঘোষণার দিনই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক পুলিশ কর্তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এমনকী কলকাতা পুলিশ কমিশনার, ডিজি-সহ একাধিক জেলার পুলিশ সুপারকেও রাতারাতি বদল করার নির্দেশ দিয়েছে কমিশন। যা নিয়ে ইতিমধ্যে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই ফের পাঁচ ডিআইজিকে বদলির নির্দেশ কমিশনের। যদিও এক্ষেত্রেও রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলেই অভিযোগ উঠছে। 

Advertisement

সরানো হল রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি এবং জলপাইগুড়ির রেঞ্জের ডিআইজিকে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি হচ্ছেন রাঠোর অমিতকুমার ভরত। তিনি ২০০৯ ব্যাচের আইপিএস। মুর্শিদাবাদের ডিআইজি হচ্ছেন অজিত কুমার যাদব, বর্ধমানের ডিআইজি হচ্ছেন শ্রীহরি পাণ্ডে, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি হচ্ছেন কংকর প্রসাদ বাড়ুই এবং জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি হচ্ছেন অঞ্জলি সিং। কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামিকাল বৃহস্পতিবার ১১ টার মধ্যেই নয়া এই পাঁচ ডিআইজিকে দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই বিষয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সরানো হল রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি এবং জলপাইগুড়ির রেঞ্জের ডিআইজিকে।

অন্যদিকে আজই রাজ্যে আসছেন ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক। বিহার, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব-সহ দেশের একাধিক রাজ্য থেকে এই সমস্ত পর্যবেক্ষককে রাজ্যে নিয়োগ করা হয়েছে।  এছাড়াও প্রত্যেক বিধানসভার জন্য এক জন করে অর্থাৎ ২৯৪ জনকে সাধারণ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে কমিশন। শুধু তাই নয়, নির্বাচনী আয়-ব্যয় খতিয়ে দেখার কাজে নিযুক্ত পর্যবেক্ষকদের সংখ্যাও এবার বঙ্গ বিধানসভা নির্বাচনে একধাক্কায় অনেকটাই বৃদ্ধি করেছে কমিশন। জানা যাচ্ছে, শুধু পুলিশ পর্যবেক্ষক নয়, সাধারণ পর্যবেক্ষক এবং আয়-ব্যায় সংক্রান্ত পর্যবেক্ষকরাও আজ বুধবারই রাজ্যে পৌঁছে যাচ্ছেন বলে খবর।  

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.