আজ, সোমবারই প্রকাশিত হতে চলেছে অতিরিক্ত প্রথম তালিকা (SIR Supplementary Voter List)। কমিশন সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়ায় ‘বিচারাধীন’ থাকা মোট ৬০ লাখের মধ্যে রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৮ লক্ষ ৬ হাজার নামের নিষ্পত্তি হয়েছে। প্রথম তালিকায় সেই নামগুলিরই উল্লেখ থাকবে। এরপর বাকি নামের তালিকা প্রতি শুক্রবার করে প্রকাশ করবে কমিশন। নির্বাচন কমিশনের দাবি, আগামী ৬ এপ্রিল অর্থাৎ প্রথম দফার ভোটের আগেই বিচারাধীন থাকা মোট ৬০ লক্ষ নামের সমাধানের চেষ্টা চলছে। কিন্তু কীভাবে দেখবেন প্রথম তালিকায় আপনার নাম রয়েছে কি না?
আরও পড়ুন:
কমিশন সূত্রে খবর, এদিন সন্ধ্যা ছ’টার পর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অতিরিক্ত এই তালিকা প্রকাশ করা হবে। এরপরেই অনলাইন এবং অফলাইনে ভোটাররা তাঁদের নাম রয়েছে কিনা দেখতে পারবেন। অনলাইনে দেখার ক্ষেত্রে সোমবার সন্ধ্যার পরেই কমিশনের ওয়েবসাইটে তা দেখা যাবে। কমিশনের ওয়েবসাইটটি হল – voters.eci.gov.in। জানা গিয়েছে, অতিরিক্ত তালিকা প্রকাশের পর ওয়েবসাইটে এসআইআর সাপ্লিমেন্টারি অপশন আসবে। সেখানে এপিক নম্বর দিয়ে নিজের নাম খুঁজতে হবে। এছাড়াও ইসিআই নেট অ্যাপে গিয়েও ভোটাররা তাঁদের নাম রয়েছে কিনা দেখে নিতে পারবেন।
এদিন সন্ধ্যা ছ’টার পর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অতিরিক্ত এই তালিকা প্রকাশ করা হবে। এরপরেই অনলাইন এবং অফলাইনে ভোটাররা তাঁদের নাম রয়েছে কিনা দেখতে পারবেন।
অন্যদিকে অতিরিক্ত এই তালিকা প্রকাশের পরেই বুথ, বিডিও, এসডিও অফিস এবং জেলাশাসকের দপ্তরেও অতিরিক্ত এই নামের তালিকা ঝোলানো হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবারই জেলাশাসকের দপ্তর এবং বিএলওদের কাছে প্রকাশিত প্রথম নামের তালিকা পৌঁছে যাবে। এরপরেই তা ঝুলিয়ে দেওয়া হবে। সেখানে গিয়ে খুব সহজেই ভোটাররা তাঁদের নাম রয়েছে কিনা তা দেখে নিতে পারবেন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রকাশিত তালিকায় অ্যাডিশন এবং ডিলিশন দুটি কলাম থাকবে। রবিবার কমিশনের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যাঁদের নাম বাদ পড়বে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করে নাম তুলতে পারবেন। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিশেষ এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সূত্রের খবর, সুপ্রিম নির্দেশ মেনে গঠিত এই ট্রাইব্যুনাল ২৩ জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে গঠিত হয়েছে। এই ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ ১৯ জন বিচারপতি।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে