West Bengal Assembly Election

ভোটবঙ্গে ফেব্রুয়ারিতে ফের শাহী সফর, দলীয় নেতৃত্বের উপর আস্থা কমায় বারবার সফর?

মঙ্গলে দিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। সেখানে তাঁর নির্দেশ, ভোটমুখী বঙ্গে কেবল বিজেপি নেতাদের মঞ্চে থাকলেই হবে না, পথে নামতে হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৪:০৯

options
link
ভোটবঙ্গে ফেব্রুয়ারিতে ফের শাহী সফর, দলীয় নেতৃত্বের উপর আস্থা কমায় বারবার সফর?
ফের বঙ্গ সফরে অমিত শাহ। ফাইল ছবি

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election) পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সমস্ত রাজনৈতিক দল। বিজেপিও নিজের মতো করে সভা-মিছিল করছেন। বারবার বঙ্গ সফরে আসছেন মোদি-শাহ। সূত্রের খবর, চলতি মাসে ফের বাংলায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতেই প্রশ্ন উঠছে, তবে কি বঙ্গ ব্রিগেডের উপর আস্থা হারিয়েছে শীর্ষ নেতৃত্ব? সেই কারণেই কি এত অল্প সময়ের ব্যবধানে বাংলায় আসছেন শাহ?

Advertisement

জানুয়ারির ৩০ তারিখেই কলকাতায় এসেছিলেন অমিত শাহ (Amit Shah)। রাতেই হোটেলে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সাংসদ সুকান্ত মজুমদার। পরেরদিন বারাকপুরে কর্মী সম্মেলন করেন তিনি। কয়েকদিনের ব্যবধানে ফের বঙ্গসফরে আসছেন শাহ। জানা যাচ্ছে, ১৮ ফেব্রুয়ারি ২ দিনের জন্য বঙ্গ সফরে আসবেন তিনি। তবে শোনা যাচ্ছে, উচ্চমাধ্যমিক থাকায় ওই সময় কোনও সভা করবেন না শাহ। ছাব্বিশের রণকৌশল নিয়ে বঙ্গ বিগ্রেডের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৮ ফেব্রুয়ারি ২ দিনের জন্য বঙ্গ সফরে আসবেন তিনি। তবে শোনা যাচ্ছে, উচ্চমাধ্যমিক থাকায় ওই সময় কোনও সভা করবেন না শাহ। ছাব্বিশের রণকৌশল নিয়ে বঙ্গ বিগ্রেডের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বছর শুরু হতে না হতেই বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election) পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে শাসক, বিরোধী শিবির। প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলের জনসভা, জনসংযোগ কর্মসূচি চলছে। এবার তৃণমূলের হাত থেকে বাংলার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে সক্রিয়তা বাড়িয়েছে গেরুয়া ব্রিগেডও। গতকালই দিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। সেখানে তাঁর নির্দেশ, ভোটমুখী বঙ্গে কেবল বিজেপি নেতাদের মঞ্চে থাকলেই হবে না, পথে নামতে হবে। গেরুয়া নেতা-কর্মীদের পৌঁছে যেতে হবে মানুষের ভিড়ে, তাঁদের কাছে। তারপরই জানা শাহের ফের বঙ্গসফরের খবর, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.