বঙ্গভোটের (Bengal Election 2026) শেষ দফার প্রচারে রবিবার তৃণমূলের সমর্থনে রাজ্যে আসছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন। পাশের কেন্দ্রের তৃণমূল প্রার্থীরাও থাকবেন বলে খবর। পাশাপাশি আজ, শনিবার প্রচারে রাজ্যে আসছেন রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও।
এই বিষয়ে আরও খবর
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল পাঁচটায় গুরু রবিদাস পার্কের পিছনে সভা করবেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিলজলা রোডে তাঁর সভা রয়েছে। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার সম্ভাবনাও রয়েছে। আগেই জানা গিয়েছিল, প্রচারের শেষলগ্নে রাজ্যে আসবেন কেজরি। ২৬ ও ২৭ এপ্রিল সভা করবেন আপ নেতা।
বঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন ২৯ এপ্রিল। ১৪২টি আসনে ভোট রয়েছে। ২৭ তারিখ প্রচারের শেষ দিন। তার আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে রাজ্যে আসছেন কেজরিওয়াল-সহ বিজেপি বিরোধী নেতারা।
অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি তৃণমূলের হয়ে প্রচারে আসছেন আরজেডির কার্যকরী সভাপতি তেজস্বী যাদব। আজ, শনিবার দুপুর ৩টে নাগাদ বরাহনগরের আলমবাজার মোড়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করবেন। এরপর ৪টে নাগাদ উত্তর কলকাতার জোড়াসাঁকোয় সভা করবেন। তারপর ৬ থেকে রাসবিহারীর এলাকায় প্রচার করবেন তিনি। তেজস্বীর পাশাপাশি রাজ্যে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন। চন্দনগরের ভদ্রেশ্বরে সাড়ে ৫টা নাগাদ সভা করবেন তিনি। এরপর শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে ওয়েলিংটন ময়দানে সভা করবেন তিনি।
বঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন ২৯ এপ্রিল। ১৪২টি আসনে ভোট রয়েছে। ২৭ তারিখ প্রচারের শেষ দিন। তার আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে রাজ্যে আসছেন কেজরিওয়াল-সহ বিজেপি বিরোধী নেতারা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার



