দিন কয়েক আগে ‘সন্ধি’ হয়েছিল। ফের বিচ্ছেদের দামামা! তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধায়ের বিরুদ্ধে ফের বিস্ফোরক টিকিট না পাওয়া তৃণমূল নেতা অসিত মজুমদার। আজ, রবিবার চুঁচুড়ার কার্যালয় থেকে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন এলাকার বিধায়ক অসিত। দল তাঁকে এবার প্রার্থী করেনি। তাঁর জায়গায় ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুকে সঙ্গে নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় প্রচারও করছেন। এদিকে এদিন অসিতের বিস্ফোরক মন্তব্য, “রচনা চায় না দেবাংশু জিতুক।” শুধু তাই নয়, সাংসদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
এই বিষয়ে আরও খবর
তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দেখা গিয়েছে, তিনবারের বিধায়ক অসিত মজুমদারকে দল প্রার্থী করেনি। তার বদলে দেবাংশুকে প্রার্থী করা হয়েছে। টিকিট না পেয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন অসিত। দেবাংশু চুঁচুড়ায় গিয়ে অসিতের সঙ্গে দেখা করেন। দেবাংশুকে পাশে থাকার বার্তাও দেন তিনি। এর আগে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধায়ক থাকাকালীন প্রকাশ্য দ্বন্দ্ব দেখা গিয়েছিল অসিতের। দলীয় নির্দেশে সেই দ্বন্দ্ব কেটেও যায় বলে খবর। কিন্তু ফের রচনাকে তীব্র আক্রমণ করলেন অসিত। সাংসদকে ওপেন চ্যালেঞ্জও ছুড়ে দিলেন তিনি।
প্রসঙ্গত, এদিন শহর তৃণমূলের তরফে দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয়। প্রচারে রচনাকে দেবাংশুর পাশে দেখতে পাওয়া গিয়েছিল। অভিযোগ, ওই মিছিলে অসিত মজুমদারকে আমন্ত্রণ জানানো হয়নি। এরপরই সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর দাবি, চুঁচুড়ায় দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করেছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, “ওঁকে চ্যালেঞ্জ করছি— দল ছেড়ে নির্দলে দাঁড়ান। আমিও নির্দলে দাঁড়িয়ে ওঁকে হারিয়ে দেব।” তৃণমূলের কাউন্সিলররা, পঞ্চায়েত সদস্যরা চুঁচুড়ায় ভোটে জিতলেও কেন রচনা এই এলাকায় ভোটে হেরেছেন? সেই প্রশ্ন তুলেছেন।
শহরের বাসিন্দাদের মধ্যে রচনার গ্রহণযোগ্যতা নেই। রচনা প্রচারে বেরলে দেবাংশু ভোটে হারবেন! সেই আশঙ্কার কথাও অসিত জানিয়েছেন। এদিন সাংসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয়। এদিনের বক্তব্যের পরে চুঁচুড়ার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও অসিত মজুমদারের এই বক্তব্যের প্রেক্ষিতে রচনা, দেবাংশু কেউই কোনও প্রতিক্রিয়া দেননি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
গলায় মালা, দু’হাত তুলে নাচ! দিঘার জগন্নাথ সংস্কৃতি ক্ষেত্রে শিশির, বললেন ‘পারিবারিক স্টাইল’
-
ইরানের ‘হুমকি’তে আপাতত বন্ধ হামলা, আবারও বৈঠকে তেহরান-ওয়াশিংটন, আদৌ ফিরবে শান্তি?
-
১০৮ কলস জলে স্নান, ৫৬ ভোগের ব্যবস্থা, দিঘার জগন্নাথদেবের স্নানযাত্রার পর গজবেশ
-
‘নিজকে এই ইন্ডাস্ট্রির বাইরের সদস্য মনে হয়নি’, ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় জয়া
-
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা, ‘তোমরাই নায়ক’, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ



