Ratna Debnath

৩০ গ্রাম গয়না, মেয়ের দেওয়া গাড়ি, কত সম্পত্তির মালিক বিজেপি প্রার্থী অভয়ার মা?

২০২৪ সালের ৯ আগস্ট। ডাক্তার কন্যাকে হারিয়েছিলেন তিনি। সুবিচারের দাবিতে দীর্ঘ লড়াই। এবার আর জি করের সেই অভয়ার মায়ের যুদ্ধক্ষেত্র ভোটের ময়দান। পানিহাটি থেকে বিজেপির হয়ে লড়ছেন তিনি।

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ২৩:২৭

options
link
৩০ গ্রাম গয়না, মেয়ের দেওয়া গাড়ি, কত সম্পত্তির মালিক বিজেপি প্রার্থী অভয়ার মা?
কত সম্পত্তির মালিক অভয়ার মা রত্না দেবনাথ

২০২৪ সালের ৯ আগস্ট। ডাক্তার কন্যাকে হারিয়েছিলেন তিনি। সুবিচারের দাবিতে দীর্ঘ লড়াই। এবার আর জি করের সেই অভয়ার মায়ের যুদ্ধক্ষেত্র ভোটের ময়দান। পানিহাটি থেকে বিজেপির হয়ে লড়ছেন তিনি। বৃহস্পতিবার অর্থাৎ ৯ এপ্রিল জমা দিলেন মনোনয়নপত্র। হলফনামায় তাঁর সম্পত্তি সংক্রান্ত খুঁটিনাটি তথ্য়ের উল্লেখ করেছেন। কী রয়েছে তাতে?

Advertisement

হলফনামা জমা দেওয়ার সময় প্রার্থী রত্না দেবনাথে (Ratna Debnath) হাতে ছিল নগদ ২০ হাজার টাকা। তাঁর স্বামী শেখররঞ্জন দেবনাথের হাতে ৪০ হাজার টাকা রয়েছে। একাধিক ব্যাঙ্কে দু’জনেরই অ্যাকাউন্ট রয়েছে। ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার সোদপুর শাখায় একটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে দু’জনের। যার ফার্স্ট হোল্ডার হিসাবে নাম রয়েছে প্রার্থী রত্নার। সেখানে ১ লক্ষ ৪ হাজার ৭৪ টাকা। ওই ব্যাঙ্কেই আরেকটি অ্যাকাউন্টে রত্নার রয়েছে ৯০ হাজার ৪২২ টাকা। নির্বাচনী খরচের টাকা রয়েছে মোটে ৩ হাজার। ওই ব্যাঙ্কেই দু’টি ফিক্সড ডিপোজিট রয়েছে তাঁর। একটি ১ লক্ষ ও অপরটি ৮ লক্ষ টাকার। স্থাবর সম্পত্তি হিসাবে যৌথ মালিকাধীন একটি গাড়ি রয়েছে তাঁর। হলফনামা অনুযায়ী ৩০ গ্রাম গয়না রয়েছে। যার বাজারদর ৪ লক্ষ ৩৫ হাজার টাকা। সবমিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তি ১৯ লক্ষ ২ হাজার ৪৩২ টাকা।
জমি, বাড়ি নেই তাঁর।

Advertisement

candidate property_ Ratna Debnath card

Advertisement

অভয়ার বাবা অর্থাৎ প্রার্থীর স্বামীর সম্পত্তির পরিমাণ তাঁর চেয়ে অনেকটাই বেশি। ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সোদপুর শাখায় একাধিক অ্যাকাউন্ট রয়েছে তাঁর। স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ৪ হাজার ৭৪ টাকা। বাকি অ্য়াকাউন্টে ১ লক্ষ ২ হাজার ৩৩৯টাকা রয়েছে। তিনটি ফিক্সড ডিপোজিট রয়েছে তাঁর। কোনটিতে ১০ লক্ষ, কোনটিতে ১৫ লক্ষ আবার একটিতে ৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করা রয়েছে। স্ত্রীর সঙ্গে যৌথ মালিকাধীন একটি গাড়ি রয়েছে তাঁর। গয়নাগাটি নেই। মোট ৩৫ লক্ষ ৯৬ হাজার ৩৪৯ টাকা ৮৩ পয়সার অস্থাবর সম্পত্তি রয়েছে তাঁর। স্থাবর সম্পত্তি হিসাবে অভয়ার বাবার একটি বাড়ি রয়েছে। ১০৮০ বর্গফুটের ওই বাড়িটির বর্তমান বাজারদর ২০ লক্ষ টাকা। 

ভোটে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অভয়ার মা। তবে গত কয়েক নির্বাচনে মোটেও আশানুরূপ ফল করতে পারেনি গেরুয়া শিবির। ছাব্বিশের নির্বাচন ‘ডু অর ডাই’ ম্যাচের মতো। রাজনৈতিক মহলের মতে, সে কারণেই আর জি কর আবেগকে কাজে লাগিয়ে কমপক্ষে একটি আসনে জয় নিশ্চিত করতেই অভয়ার মাকে প্রার্থী করেছে বিজেপি। শেষমেশ রত্নাদেবী (Ratna Debnath) জয়ের হাসি হাসতে পারেন কিনা সেটাই দেখার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.