Minakshi Mukherjee

৫ বছরে সম্পত্তি বেড়েছে চারগুণ, মামলা ১৯টি! কত টাকার মালিক ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী?

'ছাব্বিশের যুদ্ধে' নেমে আইন মেনে হলফনাম জমা দিয়েছেন মীনাক্ষী। সেখানে দেখা যাচ্ছে বামেদের লড়াকু এই নেত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে এমএ করেছেন।

Advertisement
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ২১:২৫

options
link
৫ বছরে সম্পত্তি বেড়েছে চারগুণ, মামলা ১৯টি! কত টাকার মালিক ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী?

‘ছাব্বিশের যুদ্ধে’ উত্তরপাড়া আসনে বামেদের প্রার্থী ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। গতবার লড়েছেন নন্দীগ্রাম থেকে। সম্প্রতি হলফনামা জমা দিয়েছেন তিনি। তাতে জানা গিয়েছে, এই পাঁচ বছরের ব্যবধানে তাঁর সম্পত্তি বেড়েছে চার গুণেরও বেশি। এদিকে পাল্লা দিয়ে বেড়েছে মামলাও। তাঁর বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে রাজ্যের বিভিন্ন থানায়। গাড়ি, বাড়ি নেই। গয়নাও নেই মীনাক্ষীর। সম্বল একটি স্কুটি। কিন্তু পায়ে হেঁটেই পৌঁছে যাচ্ছেন উত্তরপাড়ার ভোটারদের দুয়ারে।

Advertisement

হলফনাম জমা দিয়েছেন মীনাক্ষী। বামেদের লড়াকু এই নেত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে এমএ করেছেন। তারপর এই বিশ্ববিদ্যালয় থেকেই ২০১০ সালে বি-এড করেছেন। হলফনামা অনুযায়ী, মীনাক্ষীর নিজের নামে কোনও জমিজমা নেই। নেই বাড়িও। গয়নাও নেই। তবে একটি স্কুটার রয়েছে। সেটিও ১২ বছরের পুরনো। যার বর্তমান দাম ২০ হাজার ৮৮০ টাকা। তিনি নিজেকে সমাজকর্মী হিসাবে পরিচয় দিয়েছেন। জানিয়েছেন দলের সর্বক্ষণের কর্মী। কিন্তু দল থেকে কত টাকা পান তা তিনি জানানি। ২০২১ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী, মীনাক্ষীর মোট ১,৩২,১৯৮.৭২ টাকার অস্থাবর সম্পত্তি ছিল।

Advertisement

West Bengal Assembly Election: Assets of CPM candidate Minakshi Mukherjee

Advertisement

মীনাক্ষী জানিয়েছেন, তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫ লক্ষ ৭৮ হাজার ৪৫৬। হাতে নগদ রয়েছে ২ হাজার। চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে। তার মধ্যে তিনটি সেভিংস  অ্যাকাউন্টে রয়েছে ১৫ হাজার, ৮,৮৪৬ এবং ১ লক্ষ ৭৩ হাজার ৮৯৫ টাকা। পিপিএফ অ্যাকাউন্টটে রয়েছে ৬০,৯৪০ টাকা। এলআইসিতে তাঁর ২ লক্ষ টাকার বিমা রয়েছে। মিউচুয়াল ফান্ডে বা বন্ডে তাঁর বিনিয়োগ ৯৬,৮৯৫ টাকা। সব মিলিয়ে ব্যাঙ্কে তাঁর বিনিয়োগ রয়েছে, ৫ লক্ষ ৫৫ হাজার ৫৭৬ টাকা। তাঁর কোনও লোন নেই বলেও জানিয়েছেন বাম নেত্রী। এত কিছু নেইয়ের মাঝে প্রায় ১৯টি মামলা রয়েছে। 

বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ায় তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। শেষ হাসি কে হাসবে এখন তাই দেখার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.